ছবি : সংগৃহিত
প্রবাস
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই

স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার

মাদ্রাজী মুন্না, দুবাই : দুবাইয়ে অবস্থিত এশিয়া রয়েল রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহিফল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আমিরাতের আজমানে "পানি" কোম্পানির যাত্রা শুরু

শুক্রবার (৩১ মার্চ) দুবাইয়ের আল তাওয়ার-১ এ অবস্থিত এশিয়া রয়েল রেস্টুরেন্টে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই'র সভাপতি ও এসএ টিভি আমিরাত প্রতিনিধি মো. সিরাজুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল আলীম সাইফুল।

আরও পড়ুন : আরব আমিরাতে আলোচনা সভা-ইফতার অনুষ্ঠিত

এ সময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট-এর প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব বদরুল আমিন, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইয়াকুব সৈনিক, প্রকৌশলী আবু জাফর (সিআইপি), ব্যবসায়ী এ কে আজাদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিলরের সহ-সভাপতি রাজা মল্লিক, বিআরইউ’র উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার, সহ-সভাপতি মহিউল করিম আশিক, যুগ্ম সম্পাদক মো. মেহেদী, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান সোহেল, প্রচার সম্পাদক সাগর দেবনাথ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার, আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ, উবায়দুল্লাহ উবাইদ, সদস্য মো. মাদ্রাজী মুন্না, মো. জসিম উদ্দিন, রাসেল আহম্মেদ, মো. রেদোয়ান, মো. জাহেদসহ স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বলেন, ‘প্রবাসীদের সুখে-দুঃখে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অত্যন্ত প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসীদেও পাশে থেকে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই দেশ-বিদেশের বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। বাংলাদেশে কনস্যুলেট এর পক্ষ থেকে আমি রিপোর্টার্স ইফনিটি পরিবারকে সাধুবাদ জানাই। তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকলে সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণে যাতে কাজ করে যাবো, এই প্রত্যাশা সবার কাছে।

আরও পড়ুন : দুবাইয়ে এশিয়া রয়েল রেস্টুরেন্টের উদ্বোধন

এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরাই স্বাধীনতাকে রক্ষা করবো। তিনি আরো বলেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি’ ইউএই’র আমিরাতে একটি পরিবার। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবো।

সাধারণ সম্পাদক বলেন, আমরা একে অপরের পরিপুরক হয়ে কাজ করে যাচ্ছি। আশা করি আমরা আরো সফলকাম হবো। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন : এয়ার বাংলা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের যাত্রা শুরু

সাংগঠনিক সম্পাদক বলেন, বিদেশের মাটিতে দেশের উন্নয়ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সংবাদপত্র ও সাংবাদিকতার পূর্ণাঙ্গ স্বাধীনতা পেলে আমরা আরো এগিয়ে যাবো।

অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের রুহের মাগফেরাত কামনা ও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য এবং আমিরাত প্রবাসীদের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা