ছবি : সংগৃহিত
প্রবাস

দুবাইয়ে এশিয়া রয়েল রেস্টুরেন্টের উদ্বোধন

মো. ফখরুদ্দীন মুন্না, দুবাই : সর্বোচ্চ মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (২১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এয়ারপোর্ট ফ্রি জোন এলাকায় আল তাওয়ার-১ এ এশিয়া রয়েল রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : পর্তুগালে ২ বাংলাদেশি নিহত

এ সময় প্রতিষ্ঠানের কর্ণধার শামীম খানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও দুবাই কনস্যুলেটে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর মো. কামরুল হাসান।

আরও পড়ুন : বোয়ালমারীতে প্রবাসী কবি মাহমুদ রেজার মতবিনিময়

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আবু জাফর, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, শারজাহ সমিতির সভাপতি মো. আবুল বাশার, কমিউনিটি ব্যক্তি সেলিম রেজা, শিমুল মোস্তফা, মো. সেলিম, মো. আযম খান, জাহাঙ্গীর আলম, আনসারুল হক আনসার, মিরা আহমেদ, জেএমআর ডেলিভারি সার্ভিসের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুল হক মিলন, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি মুকুল, শওকত মোল্লা, শিল্পী সমিতির সভাপতি মাসুম ও বঙ্গ শিমুলসহ ব্যবসায়ী, শিল্পপতি ও গণমাধ্যমকর্মীরা।

সভায় প্রধান অতিথি আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর বলেন, আমিরাতে বাঙালি কমিউনিটিতে আরো একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান যুক্ত হলো। হালাল খাবার নিশ্চিত করতে পারলে রয়েল রেস্টুরেন্টের অবশ্যই সফলতা আসবে।

আরও পড়ুন : এয়ার বাংলা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের যাত্রা শুরু

তিনি প্রবাসীদের লক্ষ্য করে বলেন, প্রতিটি বাংলাদেশী প্রবাসীদের ইন্স্যুরেন্স নিশ্চত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই আমিরাতের প্রবাসীদের প্রযুক্তির আওতায় আনা হবে। তবে এই মাধ্যমে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি অনেক সুবিধা পাবেন।

এ সময় বক্তারা আরো বলেন, বাঙালি কমিউনিটি রয়েল রেস্টুরেন্টের পাশে থাকবে। রয়েল রেস্টুরেন্ট বাংলার ঐতিহ্য ধরে রাখবে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে। যেনো শুদ্ধ খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থা অর্জন করতে পারে।

আরও পড়ুন : আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

প্রবাসী বাঙালিদের মাঝে মানসম্মত খাবার পরিবেশন করতেই বাংলাদেশের কৃতিসন্তান শামীম খান নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি মানুষের সেবায় নিয়োজিত করেছেন। দেশের প্রায় শতাধিক খাবার আইটেম সহজ মূল্যে পরিবেশন করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে করে বাঙালিরা দেশীয় খাবারের স্বাদ পাবেন এবং রুচিশীল খাবার স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারবেন।

পুরো রমজান মাসজুড়ে থাকবে বাহারি খাবার-দাবার। সব মিলিয়ে প্রায় শতাধিক দেশী-বিদেশী খাবারের ব্যবস্থা থাকবে রয়েল রেস্টুরেন্টে।

আরও পড়ুন : আমিরাতে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ

দীর্ঘদিন চেষ্টার ফলে আজ সফলতা পেয়েছেন বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্ণধার শামীম খান। তিনি আধুনিক কারুকার্য সম্বলিত ডিজাইনের সাজিয়েছেন রেস্টুরেন্টটি।

দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টে যে কোনো মানুষের নজর কাড়বে। প্রায় ৩১ জন কর্মচারির কর্মসংস্থান সৃষ্টি এবং মানবতার সেবায় অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন শামীম খান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা