ছবি : সংগৃহিত
প্রবাস
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস

আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

মো. ফখরুদ্দীন মুন্না, দুবাই : গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন : শান্তিরক্ষা মিশনে বাংলাদেশির মৃত্যু

ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে আজমানের একটি হোটেলে ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নীলফামারী জেলা সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের মাদারীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদ।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ৫ বাংলাদেশি নিহত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফলাতোন সিআইপি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডক্টর আবুল ফজল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই শাখার সহ-সভাপতি এমরানুল হক বাবুলসহ আমিরাতে বসবসারত বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতৃবৃন্দ।

এ সময় প্রধান বক্তা মো. খালিদ হোসেন ইয়াদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন। এই উন্নয়নের রোল মডেল আমাদের স্বপ্নের পদ্মা সেতু। বাঙালির মানসকন্যা শেখ হাসিনা কিভাবে দক্ষিণ অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তা বিশ্ববাসী অবগত আছে।

আরও পড়ুন : আমিরাতে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ

আমি মনে করি, এই উন্নয়নের অংশীদার বাংলাদেশী প্রবাসীরা। কারণ, আপনারা একমাত্র রেমিট্যান্স যোদ্ধা। আপনারা বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ গড়াতে বিশেষ ভুমিকা রাখবেন বলে আমি আশাবাদী।

এ সময় অন্য বক্তারা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত ও শফিকদের রক্তের বিনিময়ে আজ বাঙলায় কথা বলি। আমরা শ্রদ্ধাভরে বীর শহীদের স্মরণ করবো।

আরও পড়ুন : মস্কোতে ঢাকার দূতকে তলব

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর চৌধুরী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা