প্রবাস

সৌদিতে গাড়ি চাপায় নোয়াখালীর যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মো.সাইফুল ইসলাম ওরফে সেলিম (৩৮) নামের এক নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভূতের রূপ নিয়েই আসে

নিহত সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণ পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. বাবুলের ছেলে।

গতকাল সোমবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহত সাইফুল মৃত্যুকালে স্ত্রী ২ সন্তান রেখে গেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিহতের ছোট ভাই সুমন জানায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের জানুয়ারীতে চাকুরী নিয়ে সৌদী আরবের জেদ্দায় যান সাইফুল। সোমবার কাজে যোগদান করে শেষে বিকেলে কাজ শেষে বাসায় ফেরার জন্য তিনি জেদ্দায় তার কর্মস্থলের সামনে রাস্তায় অবস্থান কালে একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় সময় তার মৃত্যু হয়। সোমবার দিবাগত গভীর রাতে সৌদি আরব থেকে মুঠোফোনের মাধ্যেমে সেলিমে মৃত্যুর খবর বাংলাদেশেে পৌঁছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম। নিহত সাইফুল ইসলাম সেলিম ৩ ভাই ২ বোনের মধ্যে সে সবার বড়। লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা