প্রবাস

কুয়েতে নেই বাংলাদেশি স্কুল

সান নিউজ ডেস্ক: কুয়েতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস। উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা পাড়ি জমাচ্ছেন। প্রবাসে পরিবার নিয়েও থেকে যাচ্ছেন অনেকে। তবুও কুয়েতে নেই কোনো বাংলাদেশি স্কুল। ফলে ভিন্ন ভাষার দিকে ঝুঁকছেন কোমলমতি শিক্ষার্থীরা। ভুলে যাচ্ছে দেশের কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য। এতে করে পরবাসীদের ছেলে-মেয়েদের পড়াশোনায় সমস্যা দেখা দিয়েছে।

জীবিকার তাগিদে বাংলাদেশের কর্মজীবী মানুষ সত্তর দশক থেকে কুয়েতে প্রবেশ করতে শুরু করেন। সময়ের ব্যবধানে তারা নিজেদের মেধা ও শ্রম দিয়ে দেশটিতে দৃঢ় অবস্থান তৈরি করেছে। অনেকেই কুয়েতের কিছু কোম্পানির উচ্চ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। কেউ আবার সরকারের মন্ত্রণালয়ের অধীনে চাকরি করছেন।

কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ বলেন, বহু প্রবাসী বাংলাদেশি ব্যবসা-বাণিজ্য করে এখানে স্বাবলম্বী হয়েছেন। অসংখ্য বাংলাদেশি পরিবার-পরিজন নিয়ে বসবাসও করছেন। ছেলে-মেয়েরা বাংলা শিক্ষা বা বাংলা কারিকুলামে পড়তে পারছে না। কারণ এদেশে কোনো বাংলাদেশি স্কুল নেই।

তিনি আরও বলেন, তাই তাদের সন্তানদের বাধ্য হয়ে ইন্ডিয়ান, পাকিস্তানি, আমেরিকান বা ভিনদেশি স্কুলে পড়তে হচ্ছে। তাদের সহপাঠীরা ভিনদেশি হওয়ার ফলে বাংলা ভাষার ইতিহাস ঐতিহ্য, বাংলা সংস্কৃত ভুলে যাচ্ছে। কুয়েতে বাংলাদেশি স্কুল স্থাপন করা না হলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবস্থানরত অসংখ্য প্রবাসী শিক্ষার্থী দেশের সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার শিখতে ও জানতে পারবে না।

আরও পড়ুন: শিয়ালের মাংস বিক্রি করায় একজনের কারাদন্ড

বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেন, কুয়েতে বাংলাদেশি ছেলে-মেয়েদের পড়াশোনার বড়ই সমস্যা। দেশটিতে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এখনো পর্যন্ত গড়ে উঠেনি। ভারত, পাকিস্তানসহ বাহিরের অন্যান্য দেশের স্কুলগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়তে হয়। সেখানে শিক্ষার খরচও অনেক বেশি। ফলে প্রবাসীদের আয়ের সঙ্গে খরচ বহন করা কষ্টকর হয়ে যায়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বাংলাদেশি স্কুল আছে। তাই কুয়েতেও বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠায় দেশের সরকারের প্রতি আবেদন করছেন কমিউনিটির নেতারা।

নেতারা মনে করছেন বাংলাদেশ সরকার কুয়েত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে কুয়েতে বাংলাদেশি স্কুল স্থাপনের উদ্যোগ নেবেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা