প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর): সৌদি আরবে সড়ক দুর্ঘটনা তোফায়েল আহমেদ চৌধুরী (৬০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

তোফায়েল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাস্টার বাড়ির দুদু মিয়ার বড় ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। বছর তিনেক আগে তিনি অবসরে যান। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টার সময় কাজ শেষে তোফায়েল তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাঠান জানান, তোফায়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা