প্রবাস

জিয়ার নামফলক অপসারণ

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচেষ্টায় মেরিল্যান্ডের বাল্টিমোর সিটির রাস্তা থেকে জিয়াউর রহমানের নামফলক অপসারণ করেছে মেয়র অফিস। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নামফলকটি সরানো হয়।

স্বৈরশাসক জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরণ করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, শেখ হাসিনা মঞ্চ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা বাল্টিমোর মেয়র অফিসে প্রতিবাদ জানিয়ে ইমেইল, চিঠি ও ফোনের মাধ্যমে প্রতিবাদ জানান। পরে তারা সাক্ষাৎকার চেয়ে আবেদন করেন।

এরপর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করে মেয়র অফিস। এ সময় মিটিংয়ে সংযুক্ত ছিলেন ড. প্রদীপ রঞ্জন কর, শামীম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আলি সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার, এমএ করিম, জাহাঙ্গীর মঞ্জুর চৌধুরী, জালাল উদ্দিন জলিল, টি মোল্লা, রোমানা আক্তার।

এছাড়া বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, মোহাম্মদ এ আরাফাত, সিটির প্রতিনিধি ক্যাটলিনা রডরিগেজ, ডেভিড লিয়াম, শহিদুল ইসলাম প্রমুখ।

বৈঠকে আওয়ামী লীগের নেতারা বলেন, ‘একজন স্বৈরশাসকের নামে যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে কোনো স্থাপনার নাম হতে পারে না।’

পরে বাল্টিমোর সিটি কর্তৃপক্ষ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একমত হয়ে জিয়াউর রহমানের নামে রাস্তার সাইন সরিয়ে ফেলার হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা