প্রবাস

কাতারে বাংলাদেশ দূতাবাসের ৭ মার্চ পালন

আমিনুল হক কাজল, কাতার : কাতারে বাংলাদেশ দূতাবাস কর্তৃক দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়। রোববার (০৭ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

করোনাভাইরাস সংক্রান্ত স্থানীয় বিধিনিষেধ অনুসরণ করে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদশর্নীর উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর এ ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ৭ মার্চ একদিকে যেমন ইতিহাসের সৃষ্টি তেমনি অন্যদিকে ইতিহাসের স্রষ্টা যার পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যূদয় ঘটে।

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন আরও বলেন, ২০১৭ সালে জাতিসংঘের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অর্ন্তভুক্তির মধ্য দিয়ে ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন সম্পদে পরিণত হয়েছে যা স্বাধীনতাকামী মানুষের প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। এই ঐতিহাসিক ভাষণের ৫০তম বর্ষপূর্তির কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। জাতির পিতা, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহিদদের আত্নার মাগফেরাত এবং দেশ ও জাতির উত্তোরাত্তর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে অনলাইনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঐতিহাসিক ৭ মার্চের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ভাষণটির আরবি ভাষায় অনুবাদ নিয়ে একটি পুস্তিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে । আগামী ১০ মার্চ পুস্তিকাটির মোড়ক উন্মোচন করা হবে। এই অনুবাদ কর্মের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আরবি ভাষাভাষী জনগোষ্ঠী বিশেষত নতুন প্রজন্মের কাছে পৌঁছানো সম্ভব হবে।

প্রবাসী বাংলাদেশী নাগরিকদের এই ঐতিহাসিক দিনের সাথে যুক্ত করার লক্ষ্যে আগামী ১০ মার্চ তারিখ স্থানীয় সময় বিকেল ৫.00 ঘটিকায় একটি ওয়েবিনারেরও আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা