সংগৃহীত
রাজনীতি

বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে

নিজস্ব প্রতিবেদক : রেমিট্যান্স নিয়ে বিএনপিসহ বিরোধীরা মিথ্যাচার করছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রবাসীরা দেশে যে পরিমাণ রেমিট্যান্স পাঠান সেটা প্রতি মাসে বাড়ছে। ফেব্রুয়ারিতে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

আরও পড়ুন : ভারতীয় ভিসা আবেদনের নতুন সূচি

শনিবার (৯ মার্চ) দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা ও খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে। এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে পঞ্চমবারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। দেশে সব মেগা প্রকল্প আজ দৃশ্যমান।’

আরও পড়ুন : সুপ্রিমকোর্ট বার নির্বাচনের ভোটগণনা স্থগিত

ইউএনও মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশ নেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা