ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া
রাজনীতি

শ্বাসকষ্ট বাড়ায় ভেন্টিলেশনে রফিকুল ইসলাম মিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাকে আবারো ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে তিনি নিওরোলোজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকসেদুর রহমান আবির সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জানান, স্যারের অবস্থা স্থিতিশীল।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিনী অধ্যাপক শাহেদা রফিক।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা