সংগৃহীত ছবি
রাজনীতি

শোভাযাত্রার অনুমতি পায়নি ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছিল ছাত্রদল কিন্তু অনুমতি মেলেনি।

আরও পড়ুন: টিআইবি বিএনপির ভাষায় কথা বলে

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই শোভাযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি, বরং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান এসব তথ্য জানান।

আরও পড়ুন: ফখরুল-খসরুর জামিন

মতিউর রহমান জানান, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এজন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে অনুমতি না দেওয়া অত্যন্ত ন্যাক্করজনক। ছাত্রদলের শোভাযাত্রায় অনুমতি না দিয়ে পুলিশ যে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেটার সর্বশেষ নজির স্থাপন করেছে। সকাল থেকেই দলীয় কার্যালয় সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে।’

ছাত্রদলের এক সূত্র জানা গেছে, নয়াপলটন থেকে শোভাযাত্রা করতে পুলিশের অনুমতি না মেলায় ছাত্রদল নেতাদের স্ব স্ব ইউনিটে মিছিল করার সিদ্ধান্ত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা