ছবি: সংগৃহীত
রাজনীতি

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের ‘একদফা’ দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করেছে বিএনপি।

আরও পড়ুন: আরামবাগে হবে জামায়াতের সমাবেশ

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ মহাসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

আওয়ামী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনঃগঠন করে তার অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশী সাজা বাতিল, অর্থনীতির মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়।

আজ সকাল থেকেই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় অবস্থান করা নেতাকর্মীরা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা শুরু করেন।

আরও পড়ুন: রাজধানীতে বাস হামলায় আহত ২

এ সময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন রঙের ক্যাপ পড়ে তারা মহাসমাবেশে অংশ নিয়েছেন। এতে গোটা নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে। তাদের পদচারণায় নয়াপল্টন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

সকাল পৌনে ১১ টার দিকে নয়াপল্টনে নেতাকর্মীদের উজ্জীবিত করতে গান-বাজনা শুরু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে এ গান পরিবেশন করা হয়।

এদিকে নয়াপল্টনে ও আশপাশের এলাকায় মহাসমাবেশ সফল করতে এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। এসব পোস্টার-ব্যানারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

আরও পড়ুন: রাজধানী আজ সমাবেশের নগরী

শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল থেকে অনুমতির অপেক্ষা না করেই মহাসমাবেশের পূর্ব ঘোষিত স্থান নয়াপল্টনে সমবেত হতে থাকেন নেতাকর্মীরা। সময়ের সাথে সাথে বাড়ছিল তাদের উপস্থিতি।

এ দিন সন্ধ্যায় খণ্ড খণ্ড মিছিল ও কয়েক হাজার নেতাকর্মীর স্লোগানে অনেকটাই সরগরম হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। তাদের বেশির ভাগ দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

আরও পড়ুন: টঙ্গীতে পু‌লি‌শের তল্লা‌শি

কয়েক নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, তাদের কেউ ৩-৪ দিন আগেই ঢাকায় চলে এসেছেন। আবার কেউ এসেছেন পুলিশের তল্লাশি চৌকি ফাঁকি দিয়ে।

বিএনপির মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এছাড়া সেখানে সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা