সংগৃহীত
রাজনীতি

আজকের তরুণরাই আগামীতে দেশ গড়বে

জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মন্তব্য করে বলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। তিনি জানান, আজকের তরুণরাই আগামীতে দেশ গড়বে, তারাই ভালো কিছু করবে, তারাই আগামীর জন্য নতুন করে পথ দেখাবে।

আরও পড়ুন: আ’লীগের আটদিনের কর্মসূচি ঘোষণা

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রুয়েট অডিটোরিয়ামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের ৪র্থ বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি জানান, দেশ ও জাতিকে তাদের হাতে দিয়ে যাব আমরা। যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ করবার মতো করে তৈরি হচ্ছে, তাদেরকে অনেকগুলো দায়িত্ব নিতে হবে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগকে শায়েস্তা করতে নাকি তার ছাত্রদলই যথেষ্ট। অন্যদিকে আমাদের নেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের হাতে খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন, আমার ছাত্রলীগ লেখাপড়া করবে, মানুষ হবে, দেশ গড়বে, এরপরে সময় পেলে তারা রাজনীতি করবে।

আরও পড়ুন: বিএনপির টানা কর্মসূচি শুরু

সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে লিটন বলেন, আমরা কখনো কল্পনা করিনি বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, মেট্রোরেল হবে। দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, পদ্মা সেতু হয়েছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলসহ অনেক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এগুলো আমাদের অহংকার ও গৌরবের, এগুলো সবই করেছেন শেখ হাসিনা। এসব উন্নয়ন অন্যকেউ কোনদিন করতে চায়নি।

লিটন আরও বলেন, ছাত্রসমাজ যাদেরকে গ্রহণ করে না, যারা অছাত্র, বিবাহিত অথবা যারা মাদকাসক্ত এই সমস্ত ক্যাটাগরি বাদ দিয়ে ফ্রেশ ছাত্রলীগ তৈরি করতে চাই আমরা। এজন্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে যথেষ্ট সতর্কতার সাথে নেতৃত্ব বাছাই করতে হবে।

এর আগে রুয়েট অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বক্তব্য রাখেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ ন্যায়বিচারে বিশ্বাস করে

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা