ছবি-সংগৃহীত
রাজনীতি

ক্ষমতায় যাওয়ার ট্রাম্পকার্ড জাতীয় পার্টি

জেলা প্রতিনিধি : বিদেশিদের হাতে নয়, ক্ষমতায় যাওয়ার ট্রাম্পকার্ড জাতীয় পার্টির হাতে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি বলেন, অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু ক্ষমতায় নেওয়ার মালিক এ দেশের জনগণ, যারা লাঙ্গলে ভোট বিপ্লব ঘটানোর জন্য অপেক্ষায় রয়েছেন। তাই বিদেশিদের হাতে নয়, বরাবরের মতো এবারো ক্ষমতায় যাওয়ার ট্রাম্পকার্ড জাতীয় পার্টির হাতে।

আরও পড়ুন : আ’লীগ সরকারের ভিত্তি জনগণ

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনী এলাকা কদমতলী থানার জুরাইন বিড়ি ফ্যাক্টরি সড়কে ৫২ ও ৫৩নং ওয়ার্ড জাতীয় পার্টি অয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা কো-চেয়ারম্যান বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান সময়ের সাহসী সন্তান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে। আর জনগণের ভোটে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

আরও পড়ুন : শেখ হাসিনা পদত্যাগ করবেন না

তিনি বলেন, জাতীয় পার্টি অবশ্যই অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও সহিংসতামুক্ত জাতীয় নির্বাচন চায়। এজন্য যেকোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সুপরামর্শ আমাদের সহায়ক হতে পারে। তবে আমরা দেখছি, জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা খেলাধুলা চলছে। বহু পরাশক্তিধর রাষ্ট্র নির্বাচন নিয়ে নানা প্রেসক্রিপসন দিচ্ছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের যদি কারো প্রেসক্রিপসনে চলতে হয়, তা হবে জাতির জন্য লজ্জাকর।

বাবলা বলেন, বলতে দ্বিধা নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মানুষ অবশ্যই উন্নয়ন চায়, তবে তার আগে পেটে ভাত চায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা