ছবি সংগৃহিত
রাজনীতি

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে

স্টাফ রিপোর্টার : সরকার মিডিয়ার সহযোগিতায় বোঝাতে চায় দেশ খুব ভালো আছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রকৃতপক্ষে দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে অর্থনৈতিক ভয়াবহ সঙ্কট শুরু হয়েছে।

আরও পড়ুন : মির্জা ফখরুলের আন্দোলনের ঘোষণা হাস্যকর

শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা দোয়া করেছি দেশনেত্রী বেগম খালেদার জিয়ার রোগ ও কারাগার থেকে মুক্তির জন্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, এই সরকারের অন্যায় ও জুলমের শিকার হয়ে আমাদের যে নেতাকর্মীরা জেলে আছেন তাদের মুক্তির জন্য।

আরও পড়ুন : ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

বাংলাদেশ যেন তার গণতন্ত্র ফিরে পায় জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের যেন এটা কর্মীরা সাহস নিয়ে অংশ নিতে পারে তার জন্য দোয়া করেছি। মানুষ যেন জেগে ওঠে গণতন্ত্র উদ্ধারে আমরা সেই জন্য দোয়া করেছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের ঈদ আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছে। অন্যদিকে এদেশে সাধারণ মানুষ দ্রব্যমূলের উর্ধ্বগতির কারণে এই ঈদ উপভোগ করার জন্য যতটুকু জিনিসপত্র দরকার তা তারা কিনতে পারেনি।

আরও পড়ুন : খালেদা জিয়ার দুই নাতনি ঢাকায়

এবার ঈদের বাজার কিন্তু জমে উঠতে পারেনি। কারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। সরকার মিডিয়ার সহযোগিতায় বুঝাতে চায় দেশ খুব ভালো আছে। কিন্তু প্রকৃতপক্ষে দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। দেশে অর্থনৈতিক চরম সঙ্কট শুরু হয়েছে।

তিনি বলেন, এদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের অধিকার অর্জন করেছে, আদায় করেছে। আমরা বিশ্বাস করি আন্দোলনের মাধ্যমেই এ দেশের জনগণ তাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনবে।

আরও পড়ুন : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর উপহার

মির্জা ফখরুল সঙ্কট থেকে উত্তরণের উপায় সম্পর্কে বলেন, সঙ্কট থেকে উত্তরণের একটাই পথ সরকারকে পদত্যাগ করতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে। যাতে করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জবাবদিহি নিশ্চিত করতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা