ছবি : সংগৃহিত
রাজনীতি
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

বিকল্প স্থানে ইফতারের আয়োজন করছে বিএনপি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলের সহিংসতা হবার আশংকা প্রতীয়মান হওয়ায় প্রশাসনের দেয়া ১৪৪ ধারা উপেক্ষা করে স্থান পরিবর্তন করে বিএনপির ব্যাপক প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : বিকল্প স্থানে ইফতারের আয়োজন করছে বিএনপি

জেলা বিএনপি স্থান পরিবর্তন করে খাগড়াছড়ি শহরের কলাবাগানে সরিয়ে নেওয়া হয়েছে,চলছে মঞ্চ তৈরির পাশাপাশি রান্না-বান্নার কাজ। সে সাথে জড়ো হচ্ছে নেতাকর্মীরা।

শনিবার (৮ এপ্রিল) ভোর থেকে সেখানে নতুন করে চলছে মঞ্চ তৈরির কাজ। অপর দিকে বাস টার্মিনাল এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে। বাস টার্মিনাল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপির আমলে বাক স্বাধীনতা ছিল না

জেলা বিএনপি শহরের ৪টি স্থানে আবেদন করে অনুমতি না পাওয়ায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ব্যক্তি মালিকানার জায়গায় ইফতার মাহফিলের প্রস্তুতি নেয় বিএনপি। কিন্তু তার পাশে জাতীয় শ্রমিক লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় জেলা প্রশাসন কেন্দ্রীয় বাস টার্মিনাল ও তার আশেপাশের এলাকায় আজ (শনিবার) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। ফলে শনিবার ভোরে জেলা বিএনপির হুট করে স্থান পরিবর্তন করে ইফতার মাহফিল শহরের কলাবাগান এলাকায় নিয়ে আসে।

পুর্বে নির্ধারিত চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার কর্মসূচির জন্য স্থান বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে জেলা বিএনপি অনুমতি চাইলেও প্রশাসনের অনুমতি মিলেনি।

আরও পড়ুন : সভাপতি তপু, সম্পাদক জাবেদ

বরং জেলা বিএনপির আবেদনের ৬ দিন পর বিএনপির আবেদিত খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পৌর আওয়ামী লীগ পাল্টা শান্তি সমাবেশের কথা বলে আবেদন করার পরও তাদের অনুমতি দেওয়া হয়।

এ অবস্থায় জেলা বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ব্যক্তি মালিকাধীন জমি বেছে নেয়। কিন্তু শুক্রবার বিকালে বিএনপির ইফতার মাহফিল স্থলে জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণের আয়োজন গ্রহণ করেছে মর্মে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস টার্মিনাল এলাকার মাঠ ও আশপাশে জেলা প্রশাসন শুক্রবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

আরও পড়ুন : শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ওয়াদুদ ভূইঁয়া বলেন, যেকোন মূল্যে খাগড়াছড়িতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল হবে। এটা আমাদের চ্যালেঞ্জ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা