রাজনীতি

আসবে, শেষ বেলায় আসবে

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এবার খেলা হবে, খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে। গতবারও তারা বলেছিল নির্বাচনে আসবে না। শেষ পর্যন্ত কী হলো, আসল। না এসে যাবে কোথায়। না এলে পালাতে হবে। একজন পালিয়েছে, বাকিরাও পালাবার পথ খুঁজবে। আওয়ামী লীগ পালায় না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত। আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে, ছুটতে আর পারছে না। শহরে, বিভাগে জেলায় জেলায় সমাবেশ ডেকে এখন আবার ইউনিয়নে, গ্রামে পদযাত্রা করছে। খোঁজ নিয়ে দেখুন, কয়টা ইউনিয়নে বিএনপি পদযাত্রা করছে। আমাদের সারা বাংলাদেশে শান্তির সমাবেশ সফল হচ্ছে।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, কথায় কথায় বলেন সরকারের পায়ের তলায় মাটি নেই। কার পায়ের তলায় মাটি আছে কার নেই এটা প্রমাণ করতে হবে নির্বাচনে। নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাকে ভোট দেয়। শেখ হাসিনা সচ্ছল। তিনি বলেছেন- হেরে গেলে আমরা বিদায় নিব। জনগণের ম্যাজিস্ট্রেসির কাছে আমরা মাথা নত করবো। জনগণের ইচ্ছা আমাদের ইচ্ছা। ফাইনাল খেলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।

তিনি আরও বলেন , বিএনপি ডাকে মহাসমাবেশ, হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ। সমাবেশ হয় আওয়ামী লীগের মহাসমাবেশ। বিএনপির মহাসমাবেশ কোনো রকম সমাবেশ হতেও কষ্ট হয়। বিএনপি এ পর্যন্ত যতটা সমাবেশ করেছে, হাওর-বাওড়ের এলাকা সুনামগঞ্জে দুপুরে তার চেয়ে বেশি মানুষ হয়েছে।

আরও পড়ুন: সব সাফল্যের অংশীদার আনসার বাহিনী

এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, সদস্য আজিজুস সামাদ ডন প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা