রাজনীতি

নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন, বিশ্ব পরিস্থিতি সামনে রেখে দেশের সংকট ও সামনের দিনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।

আরও পড়ুন: সব সম্প্রদায়ের জনগণের উন্নয়নই প্রধান লক্ষ্য

রোববার(২৫ ডিসেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন।

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নির্বাচিত হয় নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। কাউন্সিলরদের সর্বসম্মতিতে টানা দশমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মত নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাপরবর্তী তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেছে। এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি। জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা ও বিএনপির নেতৃত্বে সরকার পাল্টানোর একটা আন্দোলন করে যাচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে পুরো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বে অভিজ্ঞদের রেখে সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।

তিনি আরও বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: বড়দিনে কোনো নিরাপত্তা হুমকি নেই

সেতুমন্ত্রী বলেন, কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এ সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরোনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পার্টিতে অপরিহার্য, তার কোনও বিকল্প নেই।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সব সদস্য, চার যুগ্ম সাধারণ সম্পাদক, আট সাংগঠনিক সম্পাদক, কয়েকজন সম্পাদক ও উপদেষ্টা পরিষদের দুজন সদস্য। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা।

আরও পড়ুন: জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

প্রসঙ্গত দিনের শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। পরে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা