সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

বিএনপি আন্দোলন নিয়ে দিবাস্বপ্ন দেখছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপি এখনই দিবাস্বপ্ন দেখছে। তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তারা আন্দোলনেও যেমন সফল হবে না।

আরও পড়ুন: আমরা ফাইভ-জিতে চলে এসেছি

তিনি বলেন, স্বপ্ন বাস্তবায়ন দূরে রেখেই ফখরুল সাহেব মনোনয়ন বাণিজ্য শুরু করেছেন। বস্তা নিয়ে বসে আছেন টাকার জন্য, কে কে মনোনয়ন নেবেন তার কাছে টাকার বান্ডিল দিয়ে নিতে হবে।

রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এক যুগ পর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি মুচলেকা দিয়ে বলেছেন আমি আর রাজনীতি করবো না। এই কথা বলে লন্ডনে পালিয়ে গেছেন। অর্থপাচার মামলার তার সাত বছরের জেল হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান নেতা হবেন। হারিয়ে যাওয়া হওয়া ভবন আবার ফিরে পেতে চান। বিএনপি আন্দোলন নিয়ে দিবাস্বপ্ন দেখছে। যা কখনো বাস্তবায়ন হবে না।

মন্ত্রী বলেন, নেতাদের একরকম দেখা যায়, বিলবোর্ডে আরেক রকম হয়ে যায়। এই সম্মেলনে এসে যে বিলবোর্ড দেখলাম, এত বিলবোর্ড আর কখনো দেখিনি। নেত্রী বলেছেন খরচ কমাতে, এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। খরচ কমান, মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।

আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সম্মেলনের উদ্বোধন করেন। শুরুতেই স্থানীয় নেতারা বক্তৃতা শুরু করেন।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না, স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, তাহজিব আলম সিদ্দিকি প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থল ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সকাল ১০টার দিকে কিছু সময়ের জন্য হট্টগোল হয়। প্যান্ডেলের মধ্যে বসা নিয়ে মৃদ চেয়ার ছোড়াছুড়ি করেন কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

সম্মেলনের প্রধান অতিথি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় পর্বের শুরুতে জেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। পরে তিনি বর্তমান সভাপতি সংসদ সদস্য আব্দুল হাইকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন। দীর্ঘ সাত বছর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা