আ.লীগের রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে   
রাজনীতি

আ.লীগের রাজনীতি হাইজ্যাক হয়েছে   

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামীগে কোন রাজনীতি নেই। আওয়ামীলীগের রাজনীতি হাইজ্যাক হয়ে গেছে। এদের রাজনীতি হাইজ্যাক করছে কিছু গোষ্ঠী যারা এখন এই দেশকে চালাচ্ছে।

আরও পড়ুন : বিশ্ব শান্তি নিশ্চিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার কিন্তু আজকে দেশ চালাচ্ছে না। শীঘ্রই আন্দোলনের রূপ রেখা ঘোষনা করা হবে। সেই রূপ রেখা অনুযায়ী আগামী নির্বাচনের আগে আওয়ামীলীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ ষ্টেডিয়ামে উপজেলা যুবদলের উদ্যোগে কুমিল্লায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকি উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন,আগামী নির্বাচনের জনগণের কাছে জবাবদিহি মূলুক সরকার ঘটন করা হবে। আন্দোলনে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। জনগণ রাস্থায় নেমে এসেছে তারা তাদের ভোটের অধিকার আদায় করা ছাড়া বাড়ি ফিরে যাবে না। রাজপথে আন্দোলন করেই এ সরকারের বিদায় ঘন্টা বাঁজানো হবে। এ সময় তিনি প্রশাসনের কাছে অবিলম্বে বরকত উল্ল্যার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন : ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আবেদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো.শাহজাহান, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা