রাজনীতি

আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: রাজধানীতে দস্তগীর রতন (৫৩) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে পল্টন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপির বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার (২৬ জুলাই) রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া।

আরও পড়ুন: ফের বাড়ছে মৃত্যু ও সংক্রমণ

ভুক্তভোগী দস্তগীর রতন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলাটি করেন। মামলায় আরও ১০ জনকে এজাহারনামীয় ও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামিরা হলেন, লোকমান হোসেন ফকির (৫৬), মজিবুল হক (৬৫), আ.ফ.ম ইফতেখার রহমান জয় (২৮), মোতাহার হোসেন বাবুল, আদম আলী (৩৫), সাইদ আব্দুস সানী (৩২), মিজানুর রহমান ওরফে জাবেদ (৩৫), ইব্রাহিম, ফয়সাল (৩০), সেজাত।

মামলার এজাহারে দস্তগীর রতন অভিযোগ করে বলেন, গত ২২ জুন আমিনবাগ কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লি.-এর বাৎসরিক সাধারণ সভার মিটিং হয়। মিটিংয়ে দোকানের ভাড়া ও খাজনা বাড়ানোর প্রতিবাদ করি। একইসঙ্গে আইডিয়াল হোমসকে সাড়ে ৩ কোটি টাকা, সিদ্দিক রিয়েল এস্টেটকে ২ কোটি ৫০ লাখ টাকা ও নকসি হোমসকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ না দেওয়ার জন্য প্রতিবাদ জানাই। প্রতিবাদে উপস্থিত অন্যান্য দোকানের শেয়ার হোল্ডাররাও একমত পোষণ করেন।

আরও পড়ুন: ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

এ সময় মোস্তফা জামান পপি আমার প্রতি ক্ষিপ্ত হন এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। ওই সময় পপির সঙ্গে ৬০-৭০ জন বহিরাগত ছিলেন। পরে গত ২১ জুলাই দুটি নম্বর থেকে আমাকে ফোন করে বলে, আগামীকাল থেকে শান্তিনগর বাজারে আসলে জানে মেরে ফেলব। তার পরে ২০/৩০ লোকজন এসে আমাকে সুপার মার্কেটের দ্বিতীয় তলায় খোঁজাখুঁজি করে। আমি শুনতে পেয়ে পালিয়ে যাই। একই দিনে এ বিষয়ে ডিএমপির পল্টন থানায় একটি সাধারণ ডায়রি করি। সর্বশেষ ২২ জুলাই রাতে শান্তিনগর বাজার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রুমে আমার পার্টনার সিরাজুল হক ভুইয়া বাবুর সঙ্গে ব্যবসায়িক আলোচনা করছিলাম। এ সময় সাবেক কাউন্সিলর মোস্তফা জামান পপি ও বাকি আসামিরা অফিসে প্রবেশ করে।

পপি আমাকে হুমকি দিয়ে বলেন, ‘এই তোরে না শান্তিনগর বাজারে আসতে নিষেধ করেছিলাম। তুই কেন আবার বাজারে আসছোস’। এই বলে আমাকে ঘুষি মারে এবং ফ্লোর থেকে লোহার চেয়ার উঠিয়ে মাথার বাম পাশে বারি মেরে আমাকে জখম করে। পরে পপির নির্দেশে বাকি আসামিরাও আমাকে মারধর শুরু করেয়। তারা আমার পকেটে থাকা ১৩ হাজার টাকাও নিয়ে যায়।

আরও পড়ুন: ফের মা হচ্ছেন রানী!

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগে সাবেক কাউন্সিলর পপিসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। আমরা মামলার বিষয়ে তদন্ত করছি। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা