রাজনীতি

সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে ছাত্রলীগ

সান নিউজ ডেস্ক: ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ছাত্রলীগ এখন আর সাধারণ ছাত্রদের সংগঠন নয়, এটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

আরও পড়ুন: বিদিশার সুইসাইড নোটে ভয়ঙ্কর তথ্য

শুক্রবার (২৭ মে) এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এলডিপির সালাহ উদ্দীন রাজ্জাক।

ছাত্রলীগকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে অ্যাখা দিয়ে অলি আহমদ বলেন, ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতির সামনে প্রমাণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, হামলার সময় সন্ত্রাসীরা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করেছে। অনতিবিলম্বে ছাত্রলীগ নামধারী এই সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে তিনি জোর দাবি জানান।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫৩ কোটি ছাড়াল

কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, দেশজুড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি, টেন্ডারবাজি, খুন ও ধর্ষণের মতো ঘটনা বিনা বাধায় ঘটিয়ে চলেছে। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্য আরও বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নামে ছাত্রলীগ। ক্যম্পাসে খুনোখুনি, লাগাতার অভ্যন্তরীণ তাণ্ডব, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, বেপরোয়া যৌন সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও একটি ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই।

এলডিপি সভাপতি বলেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদেরকে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের ওপর হামলা, মামলা ও আক্রমণ বাড়িয়ে দিয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা