সাবেক, এমপি, শাহজাহান ,তালুকদারের ,করোনায় ,মৃত্যু,
রাজনীতি

সাবেক এমপি'র করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান তালুকদার।

রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যারের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এক শোকবার্তায় তিনি শাহজাহান তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শাহজাহান তালুকদার এক সময় বগুড়া জেলা জাতীয় পার্টির দায়িত্বও পালন করেছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫ কারখানায় কর্মবিরতি; আটক ১

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুল...

চাটখিলে শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা 

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির এ...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তি হারাতে বসার শঙ্কা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখে জটিল চিকিৎসা স...

স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনার অভিযোগ

আইডিয়েল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা