রাজনীতি

বড়াইগ্রামে জেলা আ’লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম পৌর পরিষদের উদ্যোগে শিশু সমাবেশ, দোয়া শিশুদের মাঝে খাবার বিতরণ এবং জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: মেরুল বাড্ডায় ভবনে আগুন

বুধবার (১৬ মার্চ) দুপুরে পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সংবর্ধনা সভায় মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

বিশেষ অতিথি হিসাবে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সম্পাদক জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন আজিজ ও সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

অনুুষ্ঠানে পৌর পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত জেলা নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে খাবার বিতরণ এবং বঙ্গবন্ধু তাঁর পরিবারের নিহত শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জীবনীর উপরে বক্তৃতা ও কবিতা আবৃত্তি করা চারজন শিশুর প্রত্যেককে প্রধান অতিথি পাঁচ হাজার টাকা করে নগদ উপহার প্রদান করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা