রাজনীতি

জনগণ আর বসে থাকবে না

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ। সরকারের অন্যায়ের বোঝা এতো বেশি হয়েছে যে, এর ভারেই সরকারের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না, গণআন্দোলনে ভেসে যাবে ‘অবৈধ’ শাসকগোষ্ঠী।

আরও পড়ুন: চিকন চাল খাওয়ার প্রবণতা বেড়েছে

বুধবার (৯ মার্চ) ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং দাগণভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা এবং তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার জবাবদিহি অদৃশ্য করেছে লুটপাটের রাজত্বকে নিষ্কণ্টক করার জন্য। অনাচার-অবিচারের এক মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে দেশের জনগণ রুদ্ধশ্বাস অবস্থায় দিনাতিপাত করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ও তাদের পেটোয়া বাহিনী থেকে কেউ নিরাপদ নয়। মানুষের জান-মালের নিরাপত্তা অনিশ্চিত। দেশজুড়েই চলছে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব। বিরোধী দলসহ ভিন্নমতের মানুষদের কন্ঠরোধ করার জন্য সারা দেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষসহ সাধারণ জনগণ।

আরও পড়ুন: বিএনপি মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে

মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার জন্যই এদের বিকৃত ক্ষমতাক্ষুধায় দেশে বিরাজ করছে এক ভীতির পরিবেশ। এরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, অবৈধ শাসনকে প্রলম্বিত করার জন্য।

তিনি আরও বলেন, অবিলম্বে ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং দাগণভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা এবং তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুস্কৃতকারীদের শাস্তির জোর দাবি করছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা