রাজনীতি

সারাদেশে দুর্বৃত্তরা হামলা চালিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার গালগপ্প করে আর তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম তা প্রচার করে। বিদেশিরা আমাদের দেশকে নিয়ন্ত্রণ করছে আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে। তারা অবৈধ রাজনীতি করছে এবং ছাত্রলীগ-যুবলীগকে তাদের দুর্বৃত্ত বানিয়েছে। আর এই দুর্বৃত্তরা সারাদেশে হামলা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শহীদ মিনারে আয়োজিত একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা নিবেদন ও প্রভাতফেরিতে ঢাকা, টাঙ্গাইল, শেরপুর বাগেরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র, যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ভাসানী অধিকার পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বাংলাদেশ গণসংস্কৃতি পরিষদের সমন্বয়ক শওকত হোসেন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।

ভিপি নুর বলেন, আপনারা দেখেছেন, মহান ২১ ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানাতে লাইনে দাঁড়িয়ে ছাত্রলীগ-যুবলীগ নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। তারা সাধারণ মানুষদের, আমাদের নেতাকর্মীদেরও হামলা করে। নিউমার্কেটের চাঁদাবাজ ছাত্রলীগের নেতারা ঢাকা কলেজে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। টাঙ্গাইলে আমাদের নেতাকর্মীদের ব্যানার কেড়ে নেওয়া হয়, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। বাগেরহাট-শেরপুরেও হামলা করা হয়েছে। তাদেরকে রুখে দেওয়ার সময় এসেছে।

আওয়ামী লীগ ছাত্রলীগকে উদ্দেশ্য করে ভিপি নুর বলেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নাই। আপনারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছেন, আমাদের বোনদেরকে লাঞ্ছিত করেছেন। আমাদের যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায় তার পরিণতি আপনাদের জন্য ভালো হবে না বলে দিচ্ছি।

আরও পড়ুন: অঝোরে কাঁদলেন মিথিলা

তিনি আরও বলেন, দেশের জন্য জীবন দিতে হলেও আমরা প্রস্তুত। জনগণের উদ্দেশে বলতে চাই, আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা আপনাদের দেশকে কাশ্মীর বানাবেন নাকি সিকিম বানাবেন; নাকি দেশকে স্বাধীন করবেন! এখন দেশের মুক্তির জন্য জালিম সরকারের বিরুদ্ধে রাজপথে নামার কোনো বিকল্প নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা