রাজনীতি

ফের আ’লীগ নেত্রীর স্ট্যাটাস ভাইরাল

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নাজনীন আলম ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এই মন্তব্যগুলো করেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

‘৫ হাজার কোটি টাকা লুটে নেয়া হলো আ’লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে!’‘এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী পক্ষ হতে সামান্য কয়েকজন চেয়ারম্যান হলেও আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ছিল জয়-জয়কার। যেখানে নৌকার প্রার্থীর সাংগঠনিক শক্তি ছিল এবং অঢেল অর্থ ব্যয় করেছে, সেখানেই শুধু তারা বিজয়ী হতে পেরেছে; অন্যথায়, ফলাফল চলে গিয়েছে আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ঘরে। তবে এবার নৌকা পাওয়ার জন্য টাকা খরচ

না করে টাকার বিনিময়ে বিকল্প পথে বিজয় অর্জনের দিকেই প্রার্থীদের জোক বেশি ছিল।নির্বাচন নিরপেক্ষ করার নামে কোনো কোনো প্রার্থীর নিকট থেকে হাতিয়ে নেয়া হয়েছে বিপুল পরিমাণ অর্থ। আবার নির্বাচনকে প্রভাবিত করে বিজয় পাইয়ে দেয়ার নামেও নেয়া হয়েছে মোটা অংকের টাকা।দায়িত্ববান অরাজনৈতিক কর্তৃপক্ষ এবং তাদের দালাল চক্র লুটে নিয়েছে ৪৫৭১টি ইউনিয়নের আনুমানিক ২২,৮৫৫ জন (প্রতি ইউনিয়নে ৫ জন ধরে) চেয়ারম্যান এবং দুই লক্ষাধিক মেম্বার (প্রতি ইউনিয়নে ৫০ জন ধরে) প্রার্থীর বিপুল পরিমাণ অর্থ।

প্রতিটি ইউনিয়ন থেকে ৪০ লাখ হতে ২ কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হয়েছে; সারা দেশে যার পরিমাণ ৬/৭ হাজার কোটি টাকার কম হবে না। তার মধ্যে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকেই লুটে নেয়া হয়েছে অন্তত ৫ হাজার কোটি টাকা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও অরাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থ এভাবে লুটে নেয়াটা কিছুতেই মেনে নেয়া যায় না; দলীয় হাই কমান্ডের নজর দেয়া অত্যন্ত জরুরী।

(উল্লেখ্য, এ লেখাটি দলীয় মনোনয়ন সংক্রান্ত নয়।)

দলীয় স্বার্থে- নাজনীন আলম, কার্যনির্বাহী সদস্য. ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: ত্বকী হত্যা নিয়ে দোকানদারি হচ্ছে

প্রসঙ্গত, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নাজনীন আলম এর আগেও ‘আমার ফাঁসি চাই’সহ বিভিন্ন শিরোনামে একাধিক মন্তব্য করে দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছিলেন। তিনি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

৫ হাজার কোটি টাকা লুটে নেয়া হলো আ'লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে ! এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী পক্ষ হতে...

Posted by Naznin Alam on Tuesday, February 8, 2022

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা