রাজনীতি

ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বপ্ন দেখছেন তারেক

নিজস্ব প্রতিবেদক: নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীরজাফরের হাত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ যেভাবে শাসন করেছে আজকে লন্ডনে বসে তারেক রহমানও সেই কোম্পানির মতো স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ কীভাবে ভালো থাকবে বিএনপি সেকথা বলেনা। তারা শুধু এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়ার মুক্তি দাবি করে। আর সাতসমুদ্র তের নদীর ওপারে এক অপরাধী বসে আছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে, কীভাবে বাংলাদেশ দখল করা যাবে। বাংলাদেশকে দখল করার জন্য মানুষের এই হত্যাযজ্ঞ নৈরাজ্যের বিনিময়ে তারেক রহমান বাংলাদেশকে দখল করতে চান। সেই সম্ভাবনা বাংলাদেশে নাই। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে পৃথিবীতে বাংলাদেশকে খাঁটো করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। ধর্ম নিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রেখে উন্নয়ন করায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকলে নিরাপদ থাকে। সাহস নিয়ে মানুষ মসজিদ, মন্দির ও প্যাগোডায় যেতে পারে।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ে দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাহসী করে তুলেছেন। সবার সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে সাহসী হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, করোনা মহামারিতে পৃথিবীর পবিত্র সব মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। এমনকি সৌদি আরব ও পাকিস্তানেও মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। বাংলাদেশে কোন মসজিদ-মন্দির বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সব চালু ছিল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পৃথিবীর প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতিমাসে এক কোটি ভ্যাকসিন প্রবেশ করছে। এমনকি আগামী অক্টোবর মাসে ভারত থেকেও টিকা আসবে।

এছাড়া, মন্দিরের সভাপতি নারায়ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা