রাজনীতি

রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। পাকিস্তানের শোষণ-নিপীড়ন, অত্যাচার-জুলুম থেকে এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়া দল। রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ষড়যন্ত্রকারীদের স্থান বঙ্গবন্ধুর আওয়ামী লীগে কোনোদিন হবে না।

আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলবই। মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে বলেন ডা. মুরাদ।

রোববার (১২ সেপ্টেম্বর)জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়‌নে সবাই‌কে ঐক্যবদ্ধভা‌বে কাজ কর‌তে হ‌বে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা ‌যেন দে‌শের ক্ষ‌তি কর‌তে না পা‌রে, সে‌দি‌কে সবার সজাগ দৃ‌ষ্টি রাখ‌তে হ‌বে।

সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা,উপজেলা আওয়ামী লীগে'র সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী মাস্টার, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিসুর রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা