রাজনীতি

ঐক্যফ্রন্টকে সক্রিয় দেখতে চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাদের সঙ্গে তার সাক্ষাতের পর দল এখন অনেকটাই চাঙা।

এ বিষয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা বলেন, সরাসরি রাজনৈতিক বিষয়ে তার কথা বলার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। তবে শুরু থেকে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ইতিবাচক মনোভাব ছিল এবং এখন তা আরও কার্যকর দেখতে চান খালেদা জিয়া।

বিএনপির নেতৃত্বাধীন আরও একটি জোট রয়েছে। ২০ দলীয় জোট নামের এই জোটটি এখন প্রায় অস্তিত্ব হারাতে বসেছে। জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। জোটে এই দলটির কর্মকাণ্ড অনেকটাই সীমিত। আরেক শরিক বিজেপি জোট ছেড়েছে। ইসলামি ঐক্যজোটের মূল অংশটি বেরিয়ে গেছে জোট থেকে। এলডিপির সঙ্গেও জোটের সম্পর্ক তেমন ভালো নয়। বিএনপি'র অনেক নেতাই বলছেন, জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপির কাছে প্রধান সরকার বিরোধী রাজনৈতিক জোট হোক এটা খালেদা জিয়া চান। তা ছাড়া যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী এই জোটে না থাকায় বাম ও অপেক্ষাকৃত লিবারেল দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনা চালানোয় সুবিধা হয়।

মার্চের ২৫ তারিখে সরকারের এক নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে। রাজনৈতিক কর্মকাণ্ড এখন সীমিত। অসুস্থতা ও ঝুঁকি বিবেচনায় খালেদা জিয়াও সবার সঙ্গে সাক্ষাৎ বন্ধ রেখেছিলেন। এরপর নিরাপদ দূরত্ব বজায় রেখে ১১ মে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন। ঈদের দিন সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। এ ছাড়া বুধবার (২৭ মে) খালেদা জিয়ার সঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না সাক্ষাৎ করেন।

বিএনপির কয়েকজন নেতা জানান, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে তাদের নেত্রীর মুক্তি হয়েছে। তার সঙ্গে সহসাই যোগাযোগ করা সম্ভব না হলেও দলে খালেদা জিয়ার একটা প্রভাব তারা অনুভব করতে পারছেন। দল এখন অনেকটাই চাঙা। শীর্ষ নেতাদের মাধ্যমে দেশবাসীর প্রতি যে বার্তা তিনি দিচ্ছেন তাতে নেতারা সন্তুষ্ট।

২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি মিলে গড়ে তোলে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনের পর থেকে এই জোটের শরিক দলের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। কাদের সিদ্দিকীর দল জোট গঠনের পরে যোগ দিয়ে আবার নির্বাচনের পর বেশ কিছু অভিযোগ তুলে ছেড়েও যায়। এ ছাড়া শুরুর দিকে বিএনপির যেসব নেতা নিয়মিত জোটের বৈঠকে অংশ নিতেন তারাও যাওয়া বন্ধ করেন।

অনেকটা স্তিমিত এই জোটকে নিয়ে আশাবাদী খালেদা জিয়া-এমনটা জানালেন ঐক্যফ্রন্টের শীর্ষ কয়েক নেতা এবং বিএনপির একটি সূত্র। জোটের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের পর জোট নিয়ে খালেদা জিয়ার ইতিবাচক মনোভাব টের পেয়েছেন। এই জোটের আরেক শীর্ষ নেতা জানান, জোট নিয়ে বিএনপি'র অনেকের মধ্যে সমালোচনা থাকলেও খালেদা জিয়া ইতিবাচকই। তিনি পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। জোটের কোনো কার্যক্রম না থাকলেও মির্জা ফখরুলের সঙ্গে শরিক দলের নেতাদের নিয়মিত যোগাযোগ হয় বলে জানান নেতারা।

গণফোরাম নেতা ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুব্রত চৌধুরী বলেন, 'মির্জা ফখরুলের সঙ্গে নিয়মিত কথা হয়। এখন তো ক্রাইসিস চলছে, তবুও রাজনীতি তো থাকতেই হবে।' গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, পরিস্থিতির কারণেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। পরিস্থিতি ভালো হলেই সবাই সক্রিয় হবেন।

রাজনৈতিক কোনো দলের না হলেও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী ঐক্যফ্রন্টের অন্যতম নেতা। ঐক্যফ্রন্ট ও খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, 'উনি হয়তো জোট নিয়ে পজিটিভ। রাজনীতি না থাকলে কারও জন্যই লাভ হবে না উনি হয়তো সেটা বুঝেছেন। আর সেটা করতে হলে সবাইকে নিয়েই করতে হবে।'

ঐক্যফ্রন্টের বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিতেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, 'বিভিন্ন দল মতের পার্থক্য থাকতে পারে কিন্তু রাজনীতির যে মূল উদ্দেশ্য- মানুষের কল্যাণ করা, তা এক। আর সেই উদ্দেশ্য নিয়েই ঐক্যফ্রন্ট কাজ করছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে রাজনীতিতে গুণগত একটা পরিবর্তন আনতেই হবে। এখানে ঐক্যফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং তাদের প্রয়োজনীয়তা আছে।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা