রাজনীতি

হেলেনার বিরুদ্ধে প্রস্তুত তিন মামলা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে বিহিষ্কৃত আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে র‌্যাপিড একশন ব্যাটালিয়া (র‍্যাব)।

মামলাগুলো হলো- ডিজিটাল সিকিউরিটি আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অন্য একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানায় র‌্যাব। শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান থানায় এ তিনটি মামলা করা করা হবে।

র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‍্যাবের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে, হেলেনা জাহাঙ্গীরের বাসায় অবৈধ মাদক, ইলেক্ট্রনিক ডিভাইসহ বিভিন্ন সামগ্রী বেআইনিভাবে মজুদ আছে। সেগুলো উদ্ধার করতেই বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে তার বাসায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব।

তিনি আরও জানান, যেসব অবৈধ জিনিস তার বাসা থেকে জব্দ হয়েছে সেগুলোর ক্যাটাগরি অনুযায়ী অপরাধ বিবেচনায় আমরা তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মামলাগুলো প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পর হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সোয়া ৮টায় র‌্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের গুলশান ২ নম্বরের ৩৬ নং রোডের ওই বাসায় যায়। অভিযানের শুরুতেই হেলেনা জাহাঙ্গীর র‍্যাব সদস্যদের দেখে অঝোরে কাঁদতে থাকেন। র‍্যাব ভবনের ৫ম তলায় হেলেনার বাসাটি তল্লাশি শুরু করে। রাত সাড়ে ১০ টায় র‍্যাবের নারী সদস্যসহ অতিরিক্ত সদস্য ওই বাসায় প্রবেশ করে। এ সময় ওই বাসার মূল ফটক বন্ধ করে দেয়া হয়। সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে বের করে নিয়ে আসে র‍্যাব।

হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টার অভিযান চালায় র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে গ্রেফতার করে র‍্যাব। অভিযান শেষে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে র‍্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, বৈদেশিক মুদ্রা, হরিনের চামড়া, বিদেশি অসংখ্য ছোড়া চাক্কু এবং ক্যাসিনো সামগ্রী উদ্ধার করা হয়েছে।এরপর হেলেনা জাহাঙ্গীরকে গাড়িতে তুলে র‍্যাব হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এফবিসিসিআই এর সাবেক পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ স্বাক্ষর করেন।

এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই তাকে উপ-কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

‘চাকরিজীবী লীগ’ নামে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা