রাজনীতি

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের জন্য আশির্বাদ

নিজস্ব প্রতিবেদক: সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর দৌহিত্র কিংবা প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে নয় বরং তিনি সপ্রতিভায় উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন। বিগত ৫০ বছর জীবনে সংকট ও সংগ্রামের মধ্য দিয়েই তাকে এগিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, সকল সংকট ও সংগ্রামকে জয় করে তাঁর মেধা, সততা ও পরিশ্রম দিয়ে একের পর এক সকল বাধা অতিক্রম করে আজকের এই অবস্থানে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের ৫১তম জন্মদিন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত “সজীব ওয়াজেদ জয়, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি” শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ডিজিটাল বাংলাদেশের সামগ্রিক কার্যক্রম সজীব ওয়াজেদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৫০ বছরের মধ্যে একটি জাতিকে ডিজিটাল বাংলাদেশের মতো একটি রূপকল্প বাস্তবে রূপদান করেছেন। ১৭ কোটি মানুষের জীবনযাত্রার পরিবর্তন ও উন্নত, আধুনিক ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি উপহার দিয়েছেন।

পলক বলেন, করোনা মহামারী মোকাবিলায় তার পরামর্শেই আমরা বিজনেস কন্টিউনিটি প্ল্যান প্রণয়ন করি। করোনার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি বিপর্যস্ত হলেও ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ফলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, লজিস্টিকস, বিচারিক কার্যক্রম, ডিজিটাল গরুর হাটে কোরবানির গরু ক্রয় বিক্রয় এবং দেশের অর্থনীতিসহ প্রায় সব কিছু সচল রাখা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, একজন ভিশনারি ও মেধাবী নেতা হিসেবে জয়ের জীবন দর্শনের মূলে রয়েছে সততা। জীবন ও কর্মের সকল ক্ষেত্রেই সততার অনুশীলন করছেন বলেই তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এতটা সফল। প্রকৃতপক্ষে জয় বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ ও সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচিালক পার্তপ্রতিম দেব, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খাইরুল আমিন,বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা