রাজনীতি

সাংবাদিকদের শিক্ষা দিতে চায় সরকার: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও আটকের মধ্য দিয়ে সরকার সাংবাদিকদের একটি শিক্ষা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক রোজিনা ইসলাম, রুহুল আমিন গাজী ও নিপুন রায় চৌধুরীসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি চাই শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সরকার রোজিনাকে দিয়ে সাংবাদিক সমাজকে একটি শিক্ষা দিতে চায় দাবি করে ফখরুল বলেন, তারা (সরকার) বলতে চায় যে, দেখ সাংবাদিক ভাইয়েরা, বেশি নাচানাচি করো না। এটাই ফ্যাসিস্টের চরিত্র। গোটা দেশের মানুষকে ভয় দেখিয়ে ফ্যাসিস্টরা স্তব্ধ করে দিতে চায়।

সাংবাদিকদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করবো আপনারা নিজেদের বিভক্তিগুলো রাখবেন না, একটা, দুইটা, তিনটা ও চারটা আমাদের সাংবাদিকদের ভাইদের মধ্যে ইউনিয়ন। ফলে একজনের বক্তব্যে জোর পাচ্ছে না। সবাই একজোট হয়ে যদি বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন চলবে না। তারা দেখবেন সফল হবেন।

রোজিনা ইসলামের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় মন্তব্য করে ফখরুল বলেন, একটি ঘটনা নয়। ৪২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদের এখন পর্যন্ত খুঁজেই বের করতে পারেনি।

তিনি বলেন, আমি রোজিনাকে ধন্যবাদ জানাই, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সরকারের দুর্নীতিগুলো তিনি জনগণের সামনে তুলে ধরেছেন। সেই জন্য আজকে তাকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরকারি দলের নেতা এখন শুধু আওয়ামী লীগ না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমলারাও সরকারি দলের নেতা। ডিসি ও এসপি যারা থাকেন, বলেনও দেশ তো চালাই আমরা।

বাংলাদেশকে ধ্বংস করে দেয়া আওয়ামী লক্ষ্য বলে মন্তব্য করেন ফখরুল।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন করার সময় সকল সাংবাদিকরা এক হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, সেটাও ভেঙে গেলো। ভেস্তে গেলো। নিজেকে বাঁচানোর জন্য, নিজে ভালো থাকবো, নিজে ভালো গাড়িতে চড়বো, আমি অ্যাপার্টমেন্ট ভালো পাবো, এগুলো যদি চিন্তা করি তাহলে সাংবাদিক কমিউনিটিকে বাঁচানো যাবে না। গণমাধ্যমকে বাঁচানো যাবে না।

তিনি আরও বলেন, একটা সমস্যা আছে। তা আমি জানি। বড় সমস্যা বড় বড় ব্যবসা বাণিজ্যের হাউজগুলো পত্রিকা, চ্যানেল ও অনলাইন চালায়। তাদের ব্যবসা-বাণিজ্যের কথা চিন্তা করতে হয়। সাংবাদিকরা ভাইয়েরা চাকরি করে, তাদের চাকরি কেড়ে নিলে তাদের পরিবার আছেন। প্রথমত, মাথা তুলে দাঁড়াতে হয়, রোজিনার মতো মেয়েরা তো আছেন। তারা তো মাত্র দাঁড়ানোর চেষ্টা করছেন। আসুন না, দেশটা বাঁচানোর জন্য আমরা সবাই মাথা তুলে দাঁড়াই। অনন্ত একবার দাঁড়াই।

দুটি দানব আমাদেরকে আক্রমণ করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটি হচ্ছে করোনা। আরেকটি হচ্ছে, আমাদের সরকার। করোনা তো গোটা বিশ্বকে একেবারে তছনছ করে দিয়েছে। আর আমাদের বর্তমান সরকার বাংলাদেশের ৫০ বছরের যতো অর্জন এই আওয়ামী লীগ সরকার লণ্ডভণ্ড করে দিয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কবি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্যে রাখেন।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা