রাজনীতি

‘রোজিনার ঘটনা হেনস্থা নয়, অ্যাটেম টু মার্ডার’

নিজস্ব প্রতিবেদক: পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ঘটনাকে হেনস্থা নয় সহজ ভাষায় এটেম টু মার্ডার বলেছেন। বহুল আলোচিত এ ঘটনা নিয়ে মঙ্গলবার (১৮ মে) ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

মারুফা আক্তার পপি স্ট্যাটাসে লেখেন, গতকাল থেকে সবার মুখে মুখে রোজিনা ইসলাম। তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোজিনা আপা এখন আদালতের বিষয়, সকলের মতো আমিও তার মুক্তি চাই।

তিনি বলেন, রোজিনা আপার সঙ্গে আমার সম্পর্কটা অনেকটাই পারিবারিক। মিঠু ভাই ছাত্রলীগের দুঃসময়ের কাণ্ডারি। ছাত্রলীগ ছাড়ার পর অনেকের সঙ্গেই দেখা হয় না, কিন্তু মিঠু ভাইয়ের সঙ্গে দেখাটা প্রতিদিনের রুটিন। দুজনে দুজনের মেয়েকে স্কুলে দিয়ে একসঙ্গে বসে চা খাই, আড্ডা দেই, এক কথায় মিঠু ভাই আমার একজন পছন্দের ব্যক্তিত্ব। সেই সুবাদে রোজিনা আপাও আমার অনেক কাছে চলে এসেছে।

পপি লেখেন, রোজিনা আপার উপর হামলার এই ছবিটা দেখে আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। অনেকেই বলেছেন, তাকে হেনস্তা করা হয়েছে-এটা কি শুধুই হেনস্তা? যে আইন/আদালত রোজিনা আপার জামিন নামঞ্জুর করলেন, আইনের সেই নিরপেক্ষ চোখের সহজ ভাষায় এটা হতে পারে এটেম টু মার্ডার। হামলাকারী এই ভদ্রলোক বা ভদ্র মহিলার ব্যাপারে আইন-আদালত কি আদৌ কোনো ব্যবস্থা নেবেন?’

তিনি বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা হলেন প্রজাতন্ত্রের তথা জনগণের সেবক। একজন অফিসারের এমন আচরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা সুস্পষ্ট ব্যাখ্যা থাকা দরকার।’

ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পপি আরও লেখেন, ‘মুখ ঢেকে একজন সিনিয়র সাংবাদিকের গলাটিপে ধরার এই ছবিটা কি উদ্দেশ্যপ্রণোদিত? ক্যামেরা থেকে আড়াল করতে চাইলে সবার আগে তো স্বাভাবিক নিয়মেই গলা থেকে তার হাত সরে যাবার কথা! তা না করে নিখুঁতভাবে ওড়নায় ঢেকে দিয়েছেন তার হিংস্র মুখ।’

তিনি বলেন, ‘দিনশেষে আমার পরিচয়-আমি একজন সাবেক ছাত্রলীগ কর্মী। সহযোদ্ধার হৃদয়ের রক্তক্ষরণে আমার হৃদয়েও রক্ত ঝরে। মিঠু ভাইকে সান্ত্বনা দেয়ার মতো কোনো ভাষাই আজ আমার কাছে নেই। শুধু ক্ষমা চাওয়া ছাড়া ’

‘পরিশেষে বলব, সরকারকে বাঁশ দেয়ার জন্য এমন দু-একটা মন্ত্রণালয় আর গুটিকয়েক মন্ত্রী/ সচিব/ কর্মকর্তাই যথেষ্ট! অতএব সাধু সাবধান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা