রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতের চার দাবি

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেফতার না করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অনুরোধ করেছেন দলটির নেতারা। এসময় গ্রেফতারকৃতদের মুক্তি দিতেও আনুরোধ জানানো হয়।

মঙ্গলবার (৪ মে) রাতে হেফাজতের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল তৃতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গিয়ে বৈঠক করেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও ওই বাসায় ছিলেন।

রাত ৯টা ২০ মিনিটে হেফাজত নেতারা বাসায় ঢোকার পর রাত পৌনে ১২টার দিকে বের হন। পরে হেফাজত নেতারা জানান, তারা স্বরাষ্টমন্ত্রীর কাছে নেতাদের মুক্তি ও কাওমী মাদরাসা খুলে দেওয়াসহ চারটি আবেদন জানিয়েছেন।

এর মধ্যে রয়েছে- হেফাজতের আলেম নেতাদের দ্রুত মুক্তি দেওয়া। গ্রেফতার অভিযান বন্ধ করা। ২০১৩ সালের মামলাগুলো প্রত্যাহার করা এবং দ্রুত কাওমি মাদরাসাগুলো খুলে দেওয়া।

প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে সংগঠনটির সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিব ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী বলেন, গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এছাড়া কওমি মাদ্রাসা খুলে দেয়াসহ চারটি অনুরোধ করা হয়েছে। কথা হয়েছে মামুনুল হকের বিষয়েও।

এরআগে সংগঠনটির তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পরদিন ১৯ এপ্রিল হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠক করেন। এরপর ২৬ এপ্রিল কমিটি ভেঙে আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় হেফাজত। গত রোববার রাতে ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে হেফাজতের আরেকটি অংশের চার নেতা মন্ত্রীর বাসায় গিয়ে বৈঠক করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা