রাজনীতি

সিংগাইরে জমে উঠেছে পৌর নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : আর মাত্র ৪ দিন বাকি। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিংগাইর পৌরসভা নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) সিংগাইর পৌর এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনকে ঘিরে পৌর এলাকার প্রতিটি অলিগলি ছেয়ে গেছে পোস্টারে। সিংগাইর পৌর এলাকায় প্রার্থীদের নির্বাচনী অফিস, দোকানপাট, বাসা-বাড়িতে রয়েছে লিফলেট ও পোস্টারের ছড়াছড়ি। শহরের এমন কোনও জায়গা খালি নেই যেখানে কোনও প্রার্থীর পোস্টার লাগানো হয়নি। কার চেয়ে কে বেশি পোস্টার লাগাবে- তা নিয়ে চলছে প্রতিযোগিতা। পোস্টার আর মাইকিং এর শহরে পরিণত হয়েছে সিংগাইর পৌর এলাকা।

চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী আলাপন। নির্বাচনকে সামনে রেখে সিংগাইর পৌরসভার সমস্ত অলিগলি সাঁজ সাঁজ রব। অনেকে আবার পছন্দের প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন ব্যাপক প্রচার-প্রচারণা। বেশ জমে উঠেছে পৌরসভার নির্বাচন। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানান উন্নয়নের প্রতিশ্রুতি।

নির্বাচিত হয়ে আধুনিক পৌরসভা গড়া ও সব ধরনের নাগরিক সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। উঠান বৈঠক, চা-চক্র ও কুশলাদি বিনিময়সহ সামাজিক কর্মকান্ডের মধ্যে দিয়ে ভোট প্রার্থনা করছেন মানুষের কাছে। ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

পঞ্চম ধাপে সিংগাইর পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে আ.লীগ মনোনীত প্রার্থী আবু নাঈম মো. বাশার ও বিএনপি প্রার্থী এড. খোরশেদ আলম জয়ের জন্য আটঘাঁট বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত ৯ নারী কাউন্সিলর ও ২৭ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী প্রতীক পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২২ হাজার ৬ শত ৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৫ ও নারী ১১ হাজার ৫২৮ জন ভোটার আগামী ৫ বছরের জন্য সিংগাইর পৌরসভার মেয়র নির্বাচিত করবেন।

আবু নাঈম মো. বাশার বলেন, সারা দেশে উন্নয়নের পাশাপাশি সিংগাইর পৌর এলাকার উন্নয়নে আ.লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়া একান্তভাবে প্রয়োজন। সে চিন্তা করে পৌরবাসী আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে এ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করে নাগরিক সুবিধা নিশ্চিত করবো ইনশাল্লাহ।

বিএনপি মনোনীত ও বর্তমান মেয়র খোরশেদ আলম জয় বলেন, নেতা কর্মীদের মনে একধরনের ভয় ভীতি কাজ করছে। প্রচার-প্রচারনায় বাধা সৃষ্টি করছে তবে এখনও আমরা হাল ছাড়িনি। নির্বাচন সুষ্ঠ হলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি বলেন, আমি পরপর দুই বার মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার উন্নয়নে কাজ করে আসছি। এবার নির্বাচিত হতে পারলে এ উন্নয়ন ধারা অব্যাহত রাখব। অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্ঠা করবো।

ভোটার দেওয়ান জিল্লুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে পৌরসভার অলি গলিতে নৌকা ও কাউন্সিলরদের পোস্টারে ছেয়ে গেছে। তবে ধানের শীষের পোস্টার তুলনামূলক কম চোখে পড়েছে। মেয়র প্রার্থীদের চেয়ে কাউন্সিল প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচানায় এগিয়ে আছে। আমরা সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিবো।

এদিকে নির্বাচন কমিশন সিংগাইর পৌরসভা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছেন। নির্বাচন কমিশন আশা করছে সকল প্রার্থীদের সহযোগীতার মাধ্যমে পৌর নির্বাচন অবাধ ও অত্যন্ত শান্তিপূর্ণ হবে।

সান নিউজ/শামীম/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা