রাজনীতি

বিএন‌পি হতাশাগ্রস্ত হ‌য়ে আবোল তাবোল বক‌ছে : তথ্যমন্ত্রী

‌নিজস্ব প্রতি‌বেদক : তথ‌্যমন্ত্রী ও আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমু‌দ ব‌লে‌ছেন, “দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃ‌ত্বে অর্থনৈ‌তিকভা‌বে এ‌গি‌য়ে যা‌চ্ছে ঠিক তখন বিএন‌পি জামায়াতসহ কিছু রাজ‌নৈ‌তিক দলের নেতারা সমা‌লোচনা ক‌রে যা‌চ্ছেন। কারণ এই সব নেতারা ভে‌বে‌ছিলেন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে দে‌শে‌র মানুষ ম‌রে রাস্তায় প‌ড়ে থাক‌বে। কিন্তু হ‌য়ে‌ছে তার উ‌ল্টো চিত্র। তাই তারা হতাশাগ্রস্থ হ‌য়ে এখন আবল তাবল বক‌ছে।”

বুধবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‌্যাবর্তন দিবস উপল‌ক্ষ্যে আ‌য়ো‌জিত অনুষ্ঠানে এসব কথা ব‌লেন তিনি। অনুষ্ঠান‌টি আ‌য়োজন ক‌রে শেখ রা‌সেল শিশু কি‌শোর জাতীয় প‌রিষদ।

তথ্যমন্ত্রী বলেন, “দে‌শের সকল নির্বাচন সুষ্ঠু হ‌য়ে‌ছে, হ‌চ্ছে এবং আগামী‌তেও সকল নির্বাচন সুষ্ঠভা‌বে অন‌ুষ্ঠিত হ‌বে।”

বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রকে উ‌দ্দে‌শ্য করে তথ্যমন্ত্রী ব‌লেন, “প্রেসক্লা‌বের সাম‌নে দা‌ড়ি‌য়ে সরকারের বিরু‌দ্ধে বি‌ষেধাগার না ক‌রে নি‌জে দ‌লের বর্তমান অবস্থার কথা চিন্তা করুন। নি‌জ দ‌লে ঐক‌্য-শৃঙ্খলা-সাংগঠ‌নিক ভি‌ত্তি ফি‌রি‌য়ে আনার চেষ্টা করুন।”

দ‌ক্ষিণ এ‌শিয়ার ম‌ধ্যে ক‌রোনা মোকাবেলায় বাংলাদেশ সফল। যা সম্ভব হ‌য়ে‌ছে শেখ হা‌সিনার দূরদর্শীপূর্ণ রাজ‌নৈ‌তিক নেতৃ‌ত্বের গুণাবলীর কার‌ণে, যুক্ত করেন তিনি।

বঙ্গবন্ধুর স্ব‌দেশ প্রত‌্যাবর্তন নি‌য়ে আওয়ামী লী‌গের এ যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, “বঙ্গবন্ধুর দে‌শে ফেরার মধ‌্যদি‌য়ে স্বাধীন সার্বভৌমত্ব প্রতি‌ষ্ঠ‌িত হ‌য়ে‌ছে। তিন স্বাধীন বাংলা‌দে‌শে ফি‌রে না এ‌লে স্বাধীনতা কতটা টেকসই হত। স্বাধীন সার্বভৌত্ব কতটা টি‌কে ঠাকত তা নি‌য়ে আমার স‌ন্দে আ‌ছে।

তি‌নি আরও ব‌লেন, বিশ্বাস ঘাতকরা যেভা‌বে নবাব সিরাজ উদ দৌলাকে হত‌্যা ক‌রে‌ছে তার জন‌্য আমরা দুঃখিত। কিন্তু তি‌নি বাঙ্গালি ছি‌লেন। তার ভাষা ছি‌লো ফার‌সি। আর বঙ্গবন্ধু ছি‌লেন বাঙ্গালি, বাংলা ‌ছিলো তার ভাষা। তাই বাঙ্গালি জা‌তি‌কে উজ্জী‌বিত কর‌তে পে‌রে‌ছি‌লেন। যা অন্য কোনো নেতার প‌ক্ষে সম্ভব হয়‌নি। তার হাত ধ‌রেই বাঙ্গালি স্বাধীনতা পে‌য়ে‌ছে। তাই ‌তি‌নি সর্বকা‌লের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি।”

মন্ত্রী চলমান পৌরসভার নির্বাচনের প্রসঙ্গ টে‌নে ব‌লেন, “নির্বাচন সুষ্ঠু হ‌চ্ছে। প্রথম ধাপের নির্বাচ‌নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী জয় পে‌য়ে‌ছে তিন‌টি‌তে। আর আপনা‌দের বি‌দ্রোহী প্রার্থী পে‌য়ে‌ছে দুই‌টি‌তে। এ বাস্তবতায় বল‌তে হ‌চ্ছে নির্বাচন নি‌য়ে বিএন‌পির নেতাদের বক্তব‌্য হ‌চ্ছে নাচ‌তে নাচ‌তে না জান‌লে উঠান বাকার মত।”

সান নিউজ/এমআর/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা