রাজনীতি

মুরুব্বিরা জোর করে আমাকে দায়িত্ব দিয়েছেন : বাবুনগরী

নিজস্ব প্রতিনিধি, চট্টগাম : হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনিযুক্ত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, “মুরুব্বিরা জোর করে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি এ পদ গ্রহণ করতে চাইনি।”

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত সম্মেলনে আমির নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বাবুনগরী।

তিনি বলেন, “আমি নেতাকর্মীদের বারণ করছি আমাকে আমির নির্বাচিত না করার জন্য। কিন্তু তবুও তারা আমাকে আমির নির্বাচিত করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এ দায়িত্ব পালন করতে পারি।”

এর আগে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলনে তিনি আমির নির্বাচিত হন। একই সম্মেলনে মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ৫৯ দিন পর কওমি অঙ্গনের শীর্ষ সংগঠন হেফাজতের প্রথম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহা-পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী চলতি বছরের গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তারপর থেকে হেফাজতের আমিরের পদটি শূন্য হয়ে পড়ে।

চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত সম্মেলনে সারাদেশ থেকে আসা হেফাজতের ৩৭০ জন শীর্ষ মুরুব্বী অংশ গ্রহণ করেন। হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় রোববার সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হয়।

সম্মেলনের শুরুতে হেফাজতের সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে আহবায়ক করে ১২ সদস্যের সম্মেলন পরিচালনা কমিটি গঠন করা হয়। তাদের পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক, হেফাজতের সাবেক মহাসচিব শায়খুল হাদীস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে হেফাজতের আমির এবং হেফাজতের সাবেক ঢাকা মহানগর সভাপতি জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীতে মহাসচিব নির্বাচিত করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর ১০ বছরের আমির শাহ আহমেদ শফীর মৃত্যুর পর থেকেই বাবুনগরীর আমির হওয়ার বিষয়টি অনুমেয় ছিল। তবে তার নেতৃত্ব মানতে রাজি নয় সংগঠনের একটি বড় অংশ। তাদেরকে সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়নি। আর তারা আলাদা কমিটি ঘোষণা করতে পারে বলে প্রচার আছে।

হেফাজতে সম্ভাব্য ভাঙনের বিষয়ে বাবুনগরী বলেন, “হেফাজতের কোনো অঙ্গ সংগঠন নেই। যে কোনো কর্মসূচী হেফাজত কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে। এর বাইরে সংগঠনের নাম ভাঙিয়ে কেউ কর্মসূচি পালন করলে সেটি সম্পূর্ণ অবৈধ।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা