বাঁ থেকে (ওপরে) নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (বাঁ থেকে নিচে) । ছবি: কোলাজ
রাজনীতি
এনসিপির কমিটি পুনর্গঠন

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন কমিটিতে কয়েকজন শীর্ষ নেতাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে দলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ, যুক্ত হয়েছে নতুন সম্পাদকীয় কাঠামো।

আজ শুক্রবার দলের আনুষ্ঠানিক ফেসবুক পেজে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন এই কাঠামোয় নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে উন্নীত করা হয়েছে। একইভাবে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব।

পুনর্গঠনের ফলে দলের সাংগঠনিক বিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগের কমিটিতে থাকা মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক এবং যুগ্ম মুখ্য সমন্বয়কের মতো কয়েকটি পদ বাদ দেওয়া হয়েছে। ফলে নেতৃত্বের কাঠামো আরও সংক্ষিপ্ত ও কেন্দ্রীয়কৃত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটিতে আগের কয়েকজন শীর্ষ নেতার দায়িত্বেও পরিবর্তন এসেছে। সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব এবং আবদুল হান্নান মাসউদ এখন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে নাহিদা সারোয়ার নিভা পেয়েছেন যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব।

এবারের পুনর্গঠনে সম্পাদকীয় কাঠামোও যুক্ত হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদ সৃষ্টি করে সমসংখ্যক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সহসম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্য পদেও উল্লেখযোগ্যসংখ্যক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় নেতৃত্বে নতুন কয়েকটি মুখও যুক্ত হয়েছে। শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা, বিএনপির সাবেক নেতা ইসহাক সরকার এবং জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেলকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দলীয় কর্মকাণ্ড, জাতীয় নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নের প্রতিফলন দেখা গেছে এই পুনর্গঠনে। বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অবস্থান দলীয় কাঠামোয় আরও শক্তিশালী হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শীর্ষ নেতৃত্বের অন্যতম অংশ হিসেবে রয়েছেন। এছাড়া দলের একাধিক সংসদ সদস্যও গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন।

দলীয় সূত্র বলছে, আগে নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ‘সুপার ইলেভেন’ কাঠামোর পরিবর্তে এখন কার্যত ‘সুপার সিক্স’ মডেলে পরিচালিত হবে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যকে নিয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী বলয় কার্যকর থাকবে।

কমিটি পুনর্গঠনের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের দায়িত্ব বণ্টনে দক্ষতা এবং কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা