রাজনীতি

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা জামায়াত আমিরকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। যদিও জামায়াত বলেছে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এর আগে, শনিবার রাতে এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টে একটি পোস্টে নারীদের নিয়ে মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং এক্সে ছড়িয়ে পড়ে। পরে এটি নিয়ে নানা ধরনের আলোচনা তৈরি হয়।

এর প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের নেতারা জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। ছাত্রদল সভাপতি রাকিব বলেন, নারীদের প্রতি জামায়াত-শিবিরের দৃষ্টিভঙ্গি যুগে যুগে প্রকাশ পেয়েছে। ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতায় নারীর বিষয়ে তাদের কার্যকলাপের চূড়ান্ত বাস্তব পরিণতি আমরা জামায়াত আমিরের বক্তব্যে দেখলাম।

তিনি আরও বলেন, দাবি করা হচ্ছে– এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড হ্যাক হয়েছিল। যদি তাই হতো, তাহলে ফেসবুক আইডি আছে, দলীয় মিডিয়া আছে, তাৎক্ষণিক জানানো হয়নি? দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পর উনারা বলছেন, আইডি হ্যাক হয়েছিল। ছাত্রদলের সভাপতি বলেন, ‘জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘অনেকে বলছেন, তার আইডি হ্যাক হয়েছে। আমরা বলছি, উনার মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ খুলে দিয়েছেন।... তিনবার নির্বাচন করে সব মিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন তিনি। এখন তার নিজ এলাকার মানুষই তাকে গুরুত্ব দেয় না বলেই তিনি ঢাকা-১৫ আসনে নির্বাচন করতে আসছেন।’
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম প্রমুখ।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা