ছবি: সংগৃহীত
রাজনীতি

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

এসআর শফিক স্বপন, মাদারীপুর

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আব্দুস সোবাহান।

সোমবার (২২ ডিসেম্বর) তার পক্ষে বেলা আড়াইটার দিকে সদর উপজেলা কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন কর্মী-সমর্থকরা।

জানা যায়, ইসলামী সমমনা আটটি দল নিয়ে জোটের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছেন কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মুফতি আব্দুস সোবাহানকে মাদারীপুর-২ আসনে প্রার্থী হওয়ার সবুজ সংকেত দেওয়া হয়।

তারই অংশ হিসেবে মাদারীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম, জেলা খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক মাওলানা সালমান ফরিদী ও সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় তারা আগামী নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবাহানের পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়েছে বলে দাবি করেন। তবে এখন পর্যন্ত মাদারীপুর-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী ফরম উত্তোলন করেননি বলে জানা গেছে।

মুফতি আব্দুস সোবাহান বলেন, ‘মাদারীপুর-২ আসনে ইসলামী সমমনা আটদলীয় জোট থেকে আমাকে মনোনীত করার বিষয় হাই কমান্ডে চূড়ান্ত হয়েছে। ফলে আমি নির্বাচনি এলাকায় মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করছি। মানুষও আমাকে তাদের জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে। তাই মনোনয়ন ফরম কেনা হয়েছে। আশা রাখি, শরিক হিসেবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ যারা জোটে আছেন, তারা আমাকে গ্রহণ করবেন।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলার সভাপতি মাওলানা আমীনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মাদারীপুর-২ আসন থেকে আমাদের কোনো প্রার্থীর ফরম কেনা হয়নি। তবে মাদারীপুর-১ ও মাদারীপুর-৩ আসনে প্রার্থীরা মনোনয়ন ফরম তুলেছেন। দু-এক দিনের মধ্যেই চূড়ান্তভাবে সব জানা যাবে।’

মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মোখলেছুর রহমান বলেন, ‘আমি এখন পর্যন্ত জানি না কে ফরম তুলেছে আর কে তুলেনি। এক বা দুই দিনের মধ্যেই ইসলামী সমমনা দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে যে সিদ্ধান্ত দেওয়া হয়, সেটাই মেনে নেওয়া হবে।’

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা