সংগৃহীত
রাজনীতি

পাবনায় বিএনপির আলোচনা ও ইফতার মাহফিল

পাবনা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং জিয়া পরিবারের মঙ্গল কামনায় পাবনায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ শতাধিক কারামুক্ত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।

আরও পড়ুন: মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা শুরু হয়ে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট শামমুর রহমান শিমুল বিশ্বাস।

আরও পড়ুন: কাল রাজধানীতে সমাবেশ করবে আ’লীগ

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, কেএম আনোয়ারুল হক, সেলিম রেজা হাবিল, কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সহ-সভাপতি তৌফিক হাবিব, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মূসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল প্রমুখ।

খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পুরো দেশে আজ অবরুদ্ধ ও দুর্বিহ অবস্থার সৃষ্টি হয়েছে। রমজানেও প্রত্যেক দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দু:শাসন দূর হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অচিরেই সরকার গঠন হবে এবং তাদের নেতৃত্বেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। হাজার হাজার নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছিল, তারা আজ কারাবন্দী জীবন শেষ করে মুক্ত আকাশে। এখনো অনেক নেতাকর্মী জালিম সরকারের কারাগারে বন্দি। কারাগারে বন্দি থেকেও আমাদের নেতাকর্মীরা দলের প্রতি অটল রয়েছে। অচিরেই বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে আসবে ফিরে।

আরও পড়ুন: বিএনপি নেতাদের ঐক্য নেই

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছেন ও পঙ্গুত্ব বরণ করেছেন উল্লেখ করে তাদের জন্য দোয়া করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা