বিমান বন্দর কর্তৃপক্ষ “আমি একজন সাধারণ প্রবাসী” : বি. খন্দকার (ছবি : সংগৃহিত)
মতামত
বিমান বন্দর কর্তৃপক্ষ

“আমি একজন সাধারণ প্রবাসী”

বি.খন্দকার : আমি একজন সাধারণ প্রবাসী, বছরে বেশ কয়েকবার দেশে আসা যাওয়া হয় তাই কম বেশি অনেক ঘটনার সাক্ষী আমি নিজেই।

আরও পড়ুন : "সুশিক্ষা ও চাকরি"

ঢাকা এয়ারপোর্টে লাগেজ কেটে মালামাল চুরির ঘটনা আমরা সবাই জানি আপনারাও জানেন কিন্তু এখন পর্যন্ত এর সমাধান আমরা পাইনি।

একজন প্রবাসী বছরের পর বছর ধরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে হাজারটা স্বপ্ন বুকে নিয়ে দেশে ফেরত আসে। লাগেজের ভিতরে আসলে খুব আহামরি জিনিস পাবেন না।

মূলত, লাগেজ এর ওজনের চেয়ে আবেগের ওজন কয়েক গুণ বেশি, কারণ হাজারো স্বপ্ন লুকিয়ে আছে এই লাগেজের মধ্যেই।

আরও পড়ুন : রূপ আর রান দেখিয়ে দুনিয়া চলেনা

এই লাগেজ কাটা বন্ধের জন্য ঢাকা এয়ারপোর্ট বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু কোনোটাই আজ পর্যন্ত সফল হয়নি।

কারণ, গ্রাউন্ড স্টাফ নামক ট্যাগ লাগিয়ে চোরের একটি সিন্ডিকেট এই কাজগুলো বছরের পর বছর ধরে করেই যাচ্ছে। যাইহোক যেহেতু যুগের পর যুগ ধরে একই সমস্যা যাচ্ছে তাই আগামী কয়েক দশকেও এর সমাধান আসবে কিনা আমার সন্দেহ আছে।

আরও পড়ুন : জিপিএ-৫ তৈরির কারখানা!

বর্তমান ঢাকা এয়ারপোর্টের লাগেজ ডিপার্টমেন্টে কি হচ্ছে এগুলো যাত্রীরা কিছুই জানেনা যতক্ষণ না পর্যন্ত তার ব্যাগ বুঝে পায়।

এছাড়াও লাগেজ কাটার পর সিন্ডিকেটের সবাই ফেরেস্তা হয়ে যায় কেউ জানেই না এই বিষয়ে কি হয়েছে।

সমাধান :

আরও পড়ুন : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং করণীয়

যদি এয়ারপোর্টে দায়িত্বরত অফিসারদের চোখে এগুলো ধরা না পরে তাহলে লাগেজের দায়িত্বটি যাত্রীদেরকে বুঝিয়ে দিন।

প্লেন থেকে লাগেজ কন্টেইনার নামানোর সময় থেকে শুরু করে ক্যারাসলের বেল্টের শেষ পর্যন্ত ক্যামেরা লাগিয়ে সেগুলো ক্যারাসলের সামনের টিভিতে লাইভ প্রদর্শন করুন। এতে করে যাদের লাগেজ আছে তারা খেয়াল রাখতে পারবে কি হচ্ছে ভিতরে।

আরও পড়ুন : সার্বজনীন পেনশন স্কিম: কল্যাণমুখী রাষ্ট্রের দিকে আরও এক ধাপ

এছাড়াও যারা গ্রাউন্ডে কাজ করছে তারাও সতর্কতার সাথে কাজ করবে কারণ তাদের সব কার্যক্রম সরাসরি সম্প্রচার হচ্ছে এবং শত শত মানুষ লাইভ দেখছে।

পরিশেষে এইটুকু নিশ্চিত করে বলা যায়, এখানে লাগেজ কাটাতো দূরের কথা লাগেজ উড়িয়ে ফেলেও দিতে পারবেনা। যার ফলে ফ্রাজেল আইটেম গুলোর ক্ষতি হবেনা।

ধন্যবাদ

আরও পড়ুন : শাকিব খান, নায়করূপী ভিলেন?

লেখক :

প্রতিষ্ঠাতা ও সভাপতি

ইউনাইটেড গ্লোরি অব বাংলাদেশ (ইউজিবি)

Kh.badhon

https://ugbbd.org/

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা