সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আখতারুজ্জামান ইলিয়াস’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: সার্জেন্ট জহুরুল হক’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) ২৯ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ১ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আনোয়ার জাহান নান্টু’র প্রয়াণ

ঘটনাবলি

১১৩০ - পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।

১৪২৯ - হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।

১৫০২ - ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।

১৫৫৪ - নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।

১৬৩৫ - দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।

১৭০০ - গ্রেট নর্দান ওয়ার শুরু হয়।

১৭৩৩ - ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন।

১৭৮২ - মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ।

১৮১৮ - চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।

১৮৩২ - ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত।

১৮৫৫ - মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।

১৮৭৭ - প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

১৮৭৮ - ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।

১৮৮৯ - লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।

১৯১২ - চীনের সম্রাট পুইয়ের পদত্যাগ।

১৯১২ - মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯২১ - জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ।

১৯৪৫ - ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।

১৯৬১ - শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।

১৯৭০ - কায়রোতে ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলা। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।

১৯৭৩ - উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।

১৯৮১ - কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৩ - কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড।

১৯৯৬ - প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।

১৯৯৭ - বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৮ - বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।

১৯৯৯ - অভিশংসনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত।

আরও পড়ুন: চার্লস ডিকেন্স’র জন্মদিন

জন্ম

১০১৪ - জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।

১৫৬৭ - থমাস চেম্পিয়ন, ইংরেজ সুরকার ও কবি।

১৭৯৪ - আলেক্সান্ডার পেত্রভ, রুশ দাবাড়ু ও সুরকার।

১৮০৯ - চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক।

১৮০৯ - আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

১৮২৪ - দয়ানন্দ সরস্বতী হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা।

১৮৬১ - ফ্রাঙ্ক রিনহার্ট‌, আমেরিকান ফটোগ্রাফার।

১৮৭১ - দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।

১৮৯৭ - লিংকন লাপাজ, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও একাডেমিক।

১৯০০ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু ।

১৯১১ - বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।

১৯১৫ - মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।

১৯১৯ - সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি।

১৯২০ - প্রাণ, ভারতীয় অভিনেতা

১৯৪২ - এহুদ বারাক, ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও ১০ম প্রধানমন্ত্রী।

১৯৪৩ - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।

আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭) ছিলেন বাংলাদেশী ছোটগল্পকার, ঔপন্যাসিক, এবং অধ্যাপক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। জীবদ্দশায় সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৩) ও আনন্দ পুরস্কার (১৯৯৬) এবং মরণোত্তর একুশে পদক (১৯৯৯) ও |জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৪) লাভ করেন। তিনি ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকার মালিবাগে কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

১৯৫১ - চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।

১৯৯১ - পেট্রিক হারমান, জার্মান ফুটবলার।

আরও পড়ুন: গুগল ম্যাপের যাত্রা

মৃত্যু

১৮০৪ - ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক।

১৮৭৮ - আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্ম যাজক ও বৃটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব ।

১৯১৬ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।

১৯৪৭ - মোসেস গোমবার্গ‌, ইউক্রেনীয়-আমেরিকান রসায়নবিদ ও একাডেমিক

১৯৪৯ - হাসান আল-বান্না, মিশরীয় শিক্ষাবিদ, মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা

১৯৬০ - অস্কার এন্ডারসন, বুলগেরীয়-জার্মান গণিতবিদ ও একাডেমিক

১৯৬১ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী।

১৯৭৫ - মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি।

১৯৭৬ - সাল মিনেও, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক।

১৯৭৮ - খগেন্দ্রনাথ মিত্র, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।

১৯৮০ - অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার, প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।

১৯৮২ - ভিক্টোর জোরি, কানাডীয়-আমেরিকান অভিনেতা।

২০১৪ - জন পিকস্টোন, ইংরেজ ইতিহাসবিদ ও লেখক।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা