ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি

মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আজ মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। এ দিন নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

আরও পড়ুন: ভোলা মুক্ত দিবস

১৯৭১ সালের বিজয় দিবসের আগে ১১ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় মুন্সীগঞ্জ জেলা। মুক্তি বাহিনীর প্রতিরোধে এ দিনে পিছু হটতে বাধ্য হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) দিনটি উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: নোয়াখালী মুক্ত দিবস

পরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত, পায়রা ও বেলুন উড়ানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে মুন্সিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানটি পালিত হয়।

জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

আরও পড়ুন: গণতন্ত্র মুক্তি দিবস

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. আসলাম খান, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আসলাম মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান, বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু।

বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস জানান, যুদ্ধের ৯ মাস জেলার বিভিন্ন স্থানে চলে ছোট-বড় অভিযান। লৌহজংয়ের গোয়ালী মান্দ্রায় সম্মুখ যুদ্ধে পাকিস্তানি সেনাদের পরাজিত করা হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস

চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে ১১ ডিসেম্বর ভোর থেকে মুক্তিযোদ্ধারা মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন দিক থেকে হানাদার বাহিনীর সবচেয়ে বড় ক্যাম্প হরগঙ্গা কলেজ ছাত্রাবাসের দিকে এগোতে থাকেন।

ততক্ষণে বর্বর পাকিস্তানি হায়েনারা বুঝতে পারে তাদের সময় ফুরিয়ে গেছে। দুপুরের আগেই ক্যাম্পের সব দিক ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। কোনো উপায় না পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। শক্রমুক্ত হয় পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতী ঘেরা মুন্সীগঞ্জ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা