ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জাতীয় গ্রন্থাগার দিবস

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : আইজ্যাক নিউটনের জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) মাঘ ২২, ১৪২৯ বঙ্গাব্দ। ১৩ রজব ১৪৪৪ হিজরি।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম

ঘটনাবলি :

১৬৪৯ প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।

১৬৭৯ জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৮২ ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।

১৭৮৩ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।

১৭৯২ টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।

১৮১৭ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।

১৮১৮ চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।

১৮৩১ প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।

১৮৭২ ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

১৯০০ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।

১৯২২

ভারতে বৃটিশ শাসনামলে অসহযোগ আন্দোলনের সময় আজকের দিনে চৌরী-চৌরা ঘটনা, ১৯২২ উত্তরপ্রদেশে পুলিশের নির্যাতন সংগঠিত হয়।

পারিবারিক মার্কিন পত্রিকা ‘রিডার্স ডাইজেস্ট’প্রথম প্রকাশিত হয়।

১৯২৩ অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

১৯৩৪ ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

১৯৩৭ চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।

১৯৫৮ নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।

১৯৬৬ লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।

১৯৭৪ জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।

২০১৩ যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

আরও পড়ুন : ইয়াজউদ্দিন আহম্মেদের জন্ম

জন্মদিন :

১৭৯৯ ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল।

১৮৪০ টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ ।

১৮৬৬ স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ।

১৮৮৮ ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন ।

১৯০৭ অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।

১৯১৪ নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং।

১৯১৫ নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফষ্টাটার।

১৯৩২ ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ।

১৯৪১ আমেরিকান অভিনেতা ডেভিড সেলব্য জন্মগ্রহণ করেন।

১৯৪৬ শার্নত রামপলইনং, একজন ইংরেজ অভিনেত্রী।

১৯৫৪ আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক

১৯৭৬ অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।

১৯৮৪ কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৮৫ ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগীজ ফুটবলার।

১৯৯২ নেইমার, ব্রাজিলীয় ফুটবলার।

আরও পড়ুন : শুরু হচ্ছে বইমেলা

মৃত্যুবার্ষিকী :

১৬০৮ জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।

১৮৫৯ তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন 'বঙ্গভাষা প্রকাশিকা সভা'র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।

১৮৮১ বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল।

১৮৮৮ ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক।

১৯২১ সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।

১৯৩২ রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।

১৯৫৫ করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।

১৯৭৯ এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৮৮ সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।

১৯৯৮ অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৯৯ নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ।

২০১১ ইংরেজ লেখক ব্রায়ান জাককুস।

২০১৪

ফিনিশ কবি মিরকা রেকলা।

যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।

২০২০ কার্ক ডগলাস, একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক।

২০২০ মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী।

২০২০ স্টানলি কোহেন মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।

আরও পড়ুন : বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা’র জন্ম

দিবস :

জাতীয় গ্রন্থাগার দিবস (বাংলাদেশ)।

২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের সিদ্ধান্ত হয়।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা