ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

শাবনূরের জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) ৩ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে

ঘটনাবলি :

১৩৯৯ - পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।

১৮৭৩, বুদাপেস্ট নগরীর পত্তন হয়।

১৯০৩ - রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন।

১৯৯৬ - পেরুর জিম্মি সংকট শুরু।

জন্মদিন ::

১৭৭০ - জার্মান সুরকার এবং পিয়ানো বাদক লুড‌উইগ ভ্যান বেটহোভেন।

১৯৭৯ - বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর, আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে আছে- সুজন সখী, আনন্দ অশ্রু, দুই নয়নের আলো, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, স্বামী স্ত্রীর যুদ্ধ, ফুলের মত বউ, মোল্লা বাড়ীর বউ, আমার প্রাণের স্বামী, ১ টাকার বউ, বলবো কথা বাসর ঘরে ইত্যাদি।

১৯৩৬ - বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।

আরও পড়ুন: বিশ্বে আরও ১১০৪ প্রাণহানি

১৯২০ - টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী কেনেথ আইভার্সন।

মৃত্যুবার্ষিকী :

১৯৩১ - হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ।

২০১১ - কিম জং ইল, গণতান্ত্রিক উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব। তিনি কিম জং উনের বাবা।

১৯৩৮- প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

১৯৬১- শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মাকসুদ হিলালী।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা