ভারতীয় অভিনেত্রী জুহি চাওলা'র জন্ম
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বলিউড অভিনেত্রী জুহি চাওলা'র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : টাইটানিক খ‍্যাত জ‍্যাকের জন্মদিন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (১৩ নভেম্বর ) ২৯ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ১৭ রবিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৭৭৫ আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।

১৮০৫ ফরাসিরা ভিয়েনা দখল করে।

১৮৩৫ টেক্সাস মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।

১৮৬৪ গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।

১৯১৮ প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে।

১৯৭৪ ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।

১৯৭৭ ঢাকায় বিজ্ঞান যাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৮৫ কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারায়।

১৯৮৯ আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।

১৯৯৪ সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।

২০০২ ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।

আরও পড়ুন : নূর হোসেনের প্রয়াণ

জন্মদিন :

১৮৪৭ ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন।

১৯২১ অশোক বড়ুয়া, বাঙালি লেখক।

১৯৪৮ জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।

১৯৬৭ সালের ১৩ নভেম্বর জুহি চাওলা জন্মগ্রহণ করেন। একজন ভারতীয় অভিনেত্রী, মডেল, চলচ্চিত্র প্রযোজক এবং ১৯৮৪ সালের মিস ইন্ডিয়া সৌন্দর্যের বিজয়ী। তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

বাংলা , পাঞ্জাবী , মালয়ালম , তামিল , কন্নড় এবং তেলুগু ভাষার ছায়াছবি ছাড়াও চওলা প্রধানত হিন্দি ভাষা চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং তার কমেডিক টাইমিং এবং চিত্তাকর্ষক অন-স্ক্রীন ব্যক্তিত্বের জন্য তিনি বিশেষভাবে প্রশংসা লাভ করেছেন।

আরও পড়ুন : ৩ নভেম্বর, বাংলাদেশের চার নেতা হত্যা

মৃত্যুবার্ষিকী :

১৯০৭ ইংরেজ কবি ফ্রান্সিস থমসন।

দিবস :

জার্মানি- শোক দিবস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা