ঐতিহ্য ও কৃষ্টি

টাইটানিক খ‍্যাত জ‍্যাকের জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (১১ নভেম্বর ) ২৭ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ১৫ রবিউস সানি, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৯৮- পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমূদ্র অভিযান শুরু হয়।

১৮৬৬- কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯৬৮- মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৭০- ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭২- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।

১৯৮৯- বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়।

১৯৯৬- বাংলাদেশ ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জন্মদিন:

১৮৭২- সঙ্গীতজ্ঞ আবুল করিম খান সাহেব সঙ্গীতরত্ন।

১৯০১- সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভ।

১৯৩৯- আব্দেল মাজিদ লাখাল, তিনি ছিলেন তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।

১৯৬৪- অ্যালিসন ডোডয়, তিনি ছিলেন আইরিশ মডেল ও অভিনেত্রী।

আরও পড়ুন: ঝুঁকিতে বিশ্বের ৫৪ দেশ

১৯৭৪- লিওনার্ডো ডিক্যাপ্রিও, মার্কিন অভিনেতা, প্রযোজক এবং পরিবেশবাদী। ১৯৭৪ সালের ১১ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে জন্ম। টাইটানিক চলচ্চিত্রে জ্যাক ডসন চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি লাভ করেন। ২০১৯ সাল পর্যন্ত তার চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী ৭.২ বিলিয়ন ডলার আয় করেছে এবং বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনয়শিল্পীর বাৎসরিক তালিকায় তিনি অষ্টম স্থান অধিকার করেন। তিনি বহু পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং একবার একাডেমি পুরস্কার, তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার ও একবার বাফটা পুরস্কার লাভ করেছেন।

১৯০৭- কবি সুফী মোতাহার হোসেন।

১৯২৮- হুমায়ূন রশীদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।

১৯২৮- মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেস।

মৃত্যুবার্ষিকী :

১৮৫৫- সারেন কিয়েরকেগর, তিনি ছিলেন ডেনীয় দার্শনিক ও তাত্ত্বিক।

১৯১৯- পাভেল খিস্ট্যাকভ, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।

১৯৭১- সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।

১৯৭৩- আর্টটুরি ইলমারি ভিরটানেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।

১৯৮৭- প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।

১৯৯৯- মোহাম্মদউল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।

আরও পড়ুন: যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে

২০০৫- পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্তিক ও শিক্ষাবিদ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা