ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ৯জনের মৃত্যু

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) ৯ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ। ২৮ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১১৫৪ - দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।

১৭৬০ - তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।

১৮২৫ - ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৪৫ - চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।

আরও পড়ুন : বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

২০০৯ - বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

জন্মদিন :

১৮৮২ - আমেরিকান সাংবাদিক ও লেখক জন টি ফ্লিন।

১৯০২ - স্বপন বুড়ো নামে সুপরিচিত খ্যাতনামা শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।

১৯০৬ - বাংলাদেশের জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।

১৯৪৭ - ড. মাহবুব সাদিক (জন্ম: ২৫ অক্টোবর ১৯৪৭) বাংলাদেশের একজন কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক এবং গবেষক।

১৯৯৩ - আনিকা কবির শখ, বাংলাদেশ মডেল।

১৯৯৩ - সাবিনা খাতুন (ফুটবলার)

১৯৯৪ - জ্যাক পেনি, ইংরেজ ফুটবলার।

আরও পড়ুন : মঙ্গলবার কখন কোথায় লোডশেডিং

মৃত্যুবার্ষিকী :

১৪০০ - ইংরেজ লেখক, কবি, দার্শনিক, আমলা, রাজউপদেষ্টা ও কূটনীতিক জিওফ্রে চসার।

১৪৫৯ - খান জাহান আলী, মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক।

২০১১ - রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

২০১৩- মারচিয়া ওয়ালেস, আমেরিকান অভিনেত্রী।

২০২০ - কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো মারাদোনা (৩০ অক্টোবর ১৯৬০ – ২৫ নভেম্বর ২০২০; ) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। ভক্তদের কাছে এল পিবে দে অরো (সোনালী বালক) ডাকনামে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্তিনোস জুনিয়র্স এবং নাপোলির হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমনভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। মারাদোনাকে ক্রীড়া জগতের সবচেয়ে বিতর্কিত এবং গণমাধ্যমে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯১ সালে ইতালিতে মাদক পরীক্ষায় কোকেইনের জন্য ধরা পড়ায় তাকে ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। ১৯৯৪ ফিফা বিশ্বকাপে ইফিড্রিন পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ২০০৫ সালে তিনি তার কোকেইন নেশা ত্যাগ করেন। তার কড়া রীতির জন্য সাংবাদিক-ক্রীড়া বিশেষজ্ঞ এবং তার মধ্যে বেশ কিছু সময় মতভেদের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা